• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী, গুঞ্জন নয় বেনাপোলের পুটখালী সীমান্তে মাদক সহ ৫ ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন দিগন্ত, ডিসিসিআইয়ের সঙ্গে সমঝোতা চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, হাসপাতালে বিশেষ নিরাপত্তাকর্মী আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না বলে আশা করব: স্পিকার ফের বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা, হরমুজে মার্কিন চাপ অব্যাহত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শেষ দিনের সাক্ষাৎকার চলছে পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত ইরান :মোজতবা খামেনি ইরান যুদ্ধে ক্ষতি ৫০ বিলিয়ন ডলার, ৫০ দিনে ডোনাল্ড ট্রাম্প একটু বেশিই কথা বলেন: ইরান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার চেয়ে যুদ্ধ শুরুর সম্ভাবনাই বেশি লোকসভায় ভোটে নরেন্দ্র মোদির বড় পরাজয় বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবারও হামলা: হুঁশিয়ারি ট্রাম্পের লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলা: ফরাসি সেনা নিহত ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু এক রাতেই ৫ হাজার লিটার ডিজেল উধাও,তদন্তের নির্দেশ এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান মুড সুইং কী শুধু মেয়েদেরই হয়? সবজির বাজারে আগুন, দিশেহারা ক্রেতারা হজের পরিচয় ও কত প্রকার? শিশু সুরক্ষায় ইউরোপ আনছে নতুন অ্যাপ, বয়স যাচাই বাধ্যতামূলক হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু যশোর কেন্দ্রীয় কারাগারে ৬০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু  সরকারের ২মাস পূর্তি: সংবাদ সম্মেলন শনিবার দুইবার ধর্ম পরিবর্তন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী যুদ্ধবিরতিতে ‘বাধ্য’ হয়েছে ইসরায়েল: ইরানের প্রেসিডেন্ট

দেশ ছাড়ার সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার

বাংলা সময় ডেস্ক / ৬৩ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী জার্মান গালুশেঙ্কোকে গ্রেপ্তার করেছে দেশটির জাতীয় দুর্নীতি দমন ব্যুরো (ন্যাবু)। গত নভেম্বরে একটি বিশাল দুর্নীতি কেলেঙ্কারির মধ্যে তিনি পদত্যাগ করেছিলেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সীমান্ত পার হওয়ার চেষ্টার সময় তাকে গ্রেপ্তার করা হয়। খবর আল-জাজিরার।

ন্যাবু এক বিবৃতিতে বলেছে, “রাষ্ট্রীয় সীমান্ত অতিক্রম করার সময় মিডাস মামলায় ন্যাবু গোয়েন্দারা সাবেক জ্বালানি মন্ত্রীকে আটক করেছেন।”

বিবৃতিতে গালুশেঙ্কোর নাম সরাসরি উল্লেখ করা না হলেও, তিনি গত বছর দেশটির জ্বালানিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নভেম্বরে পদত্যাগ করেছিলেন।

ন্যাবু আরো যোগ করেছে, “প্রাথমিক তদন্ত কার্যক্রম চলছে, যা আইন ও আদালতের নির্দেশ অনুযায়ী পরিচালিত হচ্ছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।”

২০২৫ সালে ন্যাবু যখন দেশটির জ্বালানি খাতে একটি কথিত অর্থ পাচারের ষড়যন্ত্র ফাঁস করে, তখন যে কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেছিলেন, গালুশেঙ্কো ছিলেন তাদের একজন। তদন্তকারীদের ধারণা, এই ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী ছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন ঘনিষ্ঠ সহযোগী।

ইউক্রেনের বিশেষায়িত দুর্নীতি দমন প্রসিকিউটরের কার্যালয় (সাপু)- এর মতে, প্রায় ১০০ মিলিয়ন ডলারের এই কথিত দুর্নীতির মূল হোতা ছিলেন ব্যবসায়ী তিমুর মিন্ডিচ।

সাপু-র তদন্তকারীরা বলছেন, গালুশেঙ্কো জ্বালানি খাতে অবৈধ অর্থ প্রবাহ পরিচালনায় মিন্ডিচকে সহায়তা করেছিলেন। অন্যদিকে, রাষ্ট্রায়ত্ত পরমাণু শক্তি সংস্থা ‘এনারগোঅ্যাটম’-এর সাথে কাজ করা ঠিকাদারদের চুক্তি ধরে রাখতে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ঘুষ দিতে বাধ্য করা হতো।

এই কেলেঙ্কারির জেরে ইউক্রেনে এর আগেও আরো দুজন জ্বালানি মন্ত্রী পদত্যাগ করেছিলেন, এমনকি জেলেনস্কির চিফ অব স্টাফকেও তার পদ হারাতে হয়েছিল। তবে ওই দুই মন্ত্রী এবং চিফ অফ স্টাফ তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।

দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ পাওয়ার চেষ্টা করছে ইউক্রেন। যার অংশ হিসেবে দেশটিকে কয়েক দশকের পুরোনো দুর্নীতির অভিশাপ থেকে বেরিয়ে আসতে হবে। আর এটি করতে গিয়ে জেলেনস্কিকে নিজের ঘনিষ্ঠজনদের কারাগারে পাঠানো ও বরখাস্তের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। এ ঘটনাকে ইউক্রেনের প্রেসিডেন্টের জন্য বড় ধরনের রাজনৈতিক সংকট হিসেবে দেখা হচ্ছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনীয় সরকার বিভিন্ন অভিযোগে আইনপ্রণেতা, সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কো এবং একজন সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টাকে লক্ষ্য করেও অভিযান পরিচালনা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd