• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী, গুঞ্জন নয় বেনাপোলের পুটখালী সীমান্তে মাদক সহ ৫ ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন দিগন্ত, ডিসিসিআইয়ের সঙ্গে সমঝোতা চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, হাসপাতালে বিশেষ নিরাপত্তাকর্মী আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না বলে আশা করব: স্পিকার ফের বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা, হরমুজে মার্কিন চাপ অব্যাহত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শেষ দিনের সাক্ষাৎকার চলছে পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত ইরান :মোজতবা খামেনি ইরান যুদ্ধে ক্ষতি ৫০ বিলিয়ন ডলার, ৫০ দিনে ডোনাল্ড ট্রাম্প একটু বেশিই কথা বলেন: ইরান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার চেয়ে যুদ্ধ শুরুর সম্ভাবনাই বেশি লোকসভায় ভোটে নরেন্দ্র মোদির বড় পরাজয় বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবারও হামলা: হুঁশিয়ারি ট্রাম্পের লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলা: ফরাসি সেনা নিহত ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু এক রাতেই ৫ হাজার লিটার ডিজেল উধাও,তদন্তের নির্দেশ এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান

জাপানে নির্বাচনে তাকাইচির দলের ভূমিধস জয়

বাংলা সময় ডেস্ক / ৭৪ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

জাপানের সাধারণ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দল লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে এলডিপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের সংগৃহীত ফলাফল অনুযায়ী, রোববার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই নির্বাচনে ৪৬৫ আসনের নিম্নকক্ষে তাকাইচির এলডিপি এরইমধ্যে ৩৫২টি আসনে জয়ী হয়েছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৩৩টি আসনের চেয়ে অনেক বেশি। যদিও এখনো নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়নি।

জয়ের আভাস পাওয়ার পর সাংবাদিকদের তাকাইচি বলেন, ‘আমরা ক্রমাগত একটি দায়িত্বশীল ও সক্রিয় আর্থিক নীতির গুরুত্বের ওপর জোর দিয়েছি। আমরা আর্থিক নীতির স্থায়িত্বকে অগ্রাধিকার দেব এবং প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করব।’

সানায়ে তাকাইচি ব্যক্তিগতভাবে ব্যাপক জনপ্রিয় হলেও, গত সাত দশকের অধিকাংশ সময় জাপানের ক্ষমতায় থাকা এলডিপি সাম্প্রতিক সময়ে তহবিল জালিয়াতি ও ধর্মীয় কেলেঙ্কারির কারণে বেশ চাপে ছিল। দলের রাজনৈতিক ভাগ্য পরিবর্তনের আশায় প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার মাত্র তিন মাস পরেই তিনি আগাম নির্বাচনের ডাক দিয়েছিলেন।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচি দলীয় নেতা হওয়ার মাত্র চার মাস পরই জনগণের কাছ থেকে স্পষ্ট ম্যান্ডেট চাইতেই এই নির্বাচন ডাকেন।

 

তার সম্ভাব্য সাফল্য তার দুই পূর্বসূরির সঙ্গে স্পষ্টভাবে বিপরীত, যাদের আমলে দুর্নীতি কেলেঙ্কারি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে এলডিপি সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘ সময় ধরে জাপানে এলডিপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় রয়েছে, যার অন্যতম কারণ শক্তিশালী বিরোধী দলের অভাব।

অনেকে এই নির্বাচনকে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখেছিলেন, কারণ এলডিপি সংসদের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল এবং কুমেইতো দলের সঙ্গে তাদের কয়েক দশকের পুরনো জোটও ভেঙে পড়ে।

তবে তাকাইচির ব্যক্তিগত জনপ্রিয়তা দলকে সুবিধা এনে দিয়েছে বলে মনে করা হচ্ছে। তার সরকারের অনুমোদনের হার বেশিরভাগ সময়ই ৭০ শতাংশের ওপরে ছিল।

তথ্যসূত্র : বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd