• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এবার আলিয়ার সঙ্গে রোম্যান্স করতে আসছেন শাহরুখ আমার চেয়ে আরও অনেক সুন্দরী আছে: পূর্ণিমা হায়দরাবাদ ছেড়ে মুম্বাই পাড়ি দিচ্ছেন আল্লু অর্জুন যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ইসহাক মাদারীপুরে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে হামের উপসর্গে একদিনে হাসপাতালে ভর্তি ৩২ শিশু আন্দোলনে রক্ত, রাজনীতিতে বঞ্চনা: সিদ্ধিরগঞ্জে ৫৪ বছরে প্রাপ্তি শুধু এক এমপি পদ এনসিটি নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছি: নৌপরিবহণ মন্ত্রী তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা মূল্যবৃদ্ধির পর বাড়ল জ্বালানি তেলের সরবরাহ ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০ দুপুরের মধ্যে তিন বিভাগে ঝড়বৃষ্টির আভাস ইরান যুদ্ধ চায় না, আত্মরক্ষা করছে: পেজেশকিয়ান যে কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় বসছে না ইরান ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ হাজার লিটার তেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি

যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

যশোর অফিস / ৮৪ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

যশোর অফিস
যশোরে আলোচিত আলমগীর হোসেন হত্যা মামলার কিলিং মিশনে অংশগ্রহণকারী মোঃ শাহিন কাজী (২৫)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর।
ডিবি সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের শংকরপুর এলাকার ইসহাক সড়ক সংলগ্ন সাবেক কাউন্সিলর নয়নের অফিসের সামনে পাকা রাস্তায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আলমগীর হোসেন (৫৫) নিজ ব্যবহৃত মোটরসাইকেলে ওই স্থানে পৌঁছামাত্রই পেছন থেকে অনুসরণকারী অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসীরা চলন্ত মোটরসাইকেল থেকে মাথা লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় আলমগীর হোসেনকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার তদন্তে নেমে গত ৭ জানুয়ারি ডিবি যশোরের এসআইষ অলক কুমারদের নেতৃত্বে একটি টিম আলমগীর হত্যা মামলার মূল শুটার ত্রিদিপ চক্রবর্তী মিশুক (৩০)কে গ্রেপ্তার করে। পরে তার দেয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের শনাক্ত করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ১২ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে যশোর শহরের লোন সড়ক এলাকায় সদর ফাঁড়ির বিপরীত পাশে একটি ভাড়া বাসা থেকে কিলিং মিশনে অংশগ্রহণকারী শাহিন কাজী (২৫)কে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জানান, মূল শুটার ত্রিদিপ চক্রবর্তী মিশুক এবং গ্রেপ্তারকৃত শাহিন কাজীর স্বীকারোক্তি অনুযায়ী আলমগীর হত্যা মামলার সঙ্গে সংশ্লিষ্ট সব রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ।
উল্লেখ্য,মোঃ শাহিন কাজী যশোরের আলোচিত জুম্মান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে পূর্বে হত্যা ও চাঁদাবাজিসহ অন্তত তিনটি মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর শাহিন কাজী বিজ্ঞ আদালতে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পরে তাকে ১৩ জানুয়ারি যশোরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আটক শাহিন কাজী যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার কিসলু কাজির ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd