• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এবার আলিয়ার সঙ্গে রোম্যান্স করতে আসছেন শাহরুখ আমার চেয়ে আরও অনেক সুন্দরী আছে: পূর্ণিমা হায়দরাবাদ ছেড়ে মুম্বাই পাড়ি দিচ্ছেন আল্লু অর্জুন যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ইসহাক মাদারীপুরে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে হামের উপসর্গে একদিনে হাসপাতালে ভর্তি ৩২ শিশু আন্দোলনে রক্ত, রাজনীতিতে বঞ্চনা: সিদ্ধিরগঞ্জে ৫৪ বছরে প্রাপ্তি শুধু এক এমপি পদ এনসিটি নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছি: নৌপরিবহণ মন্ত্রী তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা মূল্যবৃদ্ধির পর বাড়ল জ্বালানি তেলের সরবরাহ ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০ দুপুরের মধ্যে তিন বিভাগে ঝড়বৃষ্টির আভাস ইরান যুদ্ধ চায় না, আত্মরক্ষা করছে: পেজেশকিয়ান যে কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় বসছে না ইরান ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ হাজার লিটার তেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি

ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০

বাংলা সময় ডেস্ক / ১১ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

ভারতের তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় একটি বাজি তৈরির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন।  এ ছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন।  খবর এনডিটিভির। স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, রাসায়নিক পদার্থ মেশানোর সময় ঘর্ষণের ফলে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, কাট্টানারপত্তির ওই বাজি কারখানায় ৩০ জন শ্রমিক নিয়মিত উৎপাদন-সংক্রান্ত কাজে নিয়োজিত ছিলেন, ওই সময়েই বিস্ফোরণটি ঘটে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, রোববারের (১৯ এপ্রিল) এ বিস্ফোরণের প্রভাব এতটাই তীব্র ছিল যে কারখানার অন্তত চারটি কক্ষ ধ্বংস হয়ে যায়। জানা গেছে, বিস্ফোরণের শব্দ ১০ কিলোমিটার দূর পর্যন্ত শোনা গিয়েছিল।

 

শিবকাশী, সাত্তুর এবং বিরুধুনগর সহ নিকটবর্তী শহরগুলো থেকে দমকল ও উদ্ধারকারী দলের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এক ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে।

ঠিক কী কারণে বিস্ফোরণটি ঘটল এবং কারখানা কর্তৃপক্ষ নিরাপত্তা বিধি মেনে চলছিল কি না, তা খতিয়ে দেখতে একটি মামলা দায়েরের পর তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে অভিহিত করেছেন এবং নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘তামিলনাড়ুর বিরুধুনগর জেলার দুর্ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd