• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এবার আলিয়ার সঙ্গে রোম্যান্স করতে আসছেন শাহরুখ আমার চেয়ে আরও অনেক সুন্দরী আছে: পূর্ণিমা হায়দরাবাদ ছেড়ে মুম্বাই পাড়ি দিচ্ছেন আল্লু অর্জুন যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ইসহাক মাদারীপুরে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে হামের উপসর্গে একদিনে হাসপাতালে ভর্তি ৩২ শিশু আন্দোলনে রক্ত, রাজনীতিতে বঞ্চনা: সিদ্ধিরগঞ্জে ৫৪ বছরে প্রাপ্তি শুধু এক এমপি পদ এনসিটি নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছি: নৌপরিবহণ মন্ত্রী তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা মূল্যবৃদ্ধির পর বাড়ল জ্বালানি তেলের সরবরাহ ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০ দুপুরের মধ্যে তিন বিভাগে ঝড়বৃষ্টির আভাস ইরান যুদ্ধ চায় না, আত্মরক্ষা করছে: পেজেশকিয়ান যে কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় বসছে না ইরান ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ হাজার লিটার তেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি

কুলাউড়া সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ফ্রান্সে মিলনমেলা

মৌলভীবাজার প্রতিনিধি: / ৮৮ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি:
ফ্রান্সে বসবাসরত মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক ব্যতিক্রম ধর্মী মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার (১০ই জানুয়ারি) সন্ধ্যা ৭টায় প্যারিসের নিকটবর্তী ওভারভিলিয়ের একটি অভিজাত হলে আয়োজিত এই অনুষ্ঠানে নারী–পুরুষ, শিশু–কিশোরসহ বিভিন্ন প্রজন্মের নানান বয়সী প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয় উৎসবের রঙিন প্রাঙ্গণে।
শিক্ষাজীবনের স্মৃতি, বন্ধুত্ব আর শেকড়ের টানে ফ্রান্সের নানান প্রান্ত থেকে প্রাক্তন শিক্ষার্থীরা মিলিত হন এই আয়োজনে। দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল পরিপাটি, প্রাণবন্ত ও আবেগঘন মুহূর্ত। এক মুহূর্তের জন্য যেন প্যারিস শহরেই ফিরে পেয়েছিল কুলাউড়া সরকারি কলেজের ক্যাম্পাস, আনন্দের বন্যা আর ভালোবাসার জোয়ারে ভাসছিল পুরো পরিবেশ ও অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন সঙ্গীতশিল্পী সুমা দাস, মো. লুৎফর রহমান বাবু ও আহমেদ জুনেদ ফারহান। সূচনায় আরশী বড়ুয়ার ভায়োলিনে পরিবেশিত বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত দর্শকরা। পরে কলেজের প্রয়াত শিক্ষকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা ও দোয়া কামনা করা হয়।
স্বাগত বক্তব্যে কলেজের প্রাক্তন সিনিয়র শিক্ষার্থী সাব্বির আহমেদ চৌধুরী প্রতিষ্ঠালগ্ন থেকে কলেজের মানোন্নয়নে অবদান রাখা শিক্ষক ও সংশ্লিষ্ট সবার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং মিলনমেলায় অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের প্রথম পর্বে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন লুলু আহমেদ, মো. মিরজান আলী, আতিকুর রহমান, অজয় দাশ, হাসান সিরাজ, কিশোর দে ও সিপার আহমদ। দ্বিতীয় পর্বে বক্তব্য রাখেন হেপী দে, আবুল কালাম মামুন, পারভেজ রশিদ খান, আব্দুর রহমান,মনধীর কুমার বসু, সামাদ খান রাজু, হাফিজুর রহমান, এম. আশরাফুর রহমান, লুৎফর রহমান শাহান শহিক ও জুয়েল মাহমুদ।
প্রাক্তন শিক্ষার্থীদের সম্মানার্থে উত্তরী ও ব্যাজ পরিয়ে দেন ফরাসি নাগরিক, আইটি পরামর্শক প্রতিষ্ঠানের সভাপতি ও প্রকৌশলী সেবাস্তিয়ান কারিরিক রাই শিবাজি।
সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন প্রখ্যাত শিল্পী রাহুল আনন্দ ও সুমা দাস। রাহুল আনন্দের কণ্ঠে গানে গানে পুরো হল হয়ে ওঠে উচ্ছ্বাসমুখর—সকলের করতালিতে দর্শকরা শিল্পীর সুরে সাড়া দেন। বিশেষ নৃত্য পরিবেশন করেন জিএম শরিফুল ইসলাম ও তাঁর দল ‘সৃজনশীল নৃত্যাঙ্গন’। শিশু শিল্পীদের আবৃত্তিও অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে।
অনুষ্ঠানের বিশেষ মুহূর্তে সামাজিক, রাজনৈতিক ও কমিউনিটির বিশিষ্টজনেরা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ফ্রান্সে কুলাউড়া সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলা শুধু একটি অনুষ্ঠান নয়—এটি স্মৃতি, পরিচয় ও শেকড়ের সঙ্গে পুনঃসংযোগের এক অনন্য দৃষ্টান্ত। এমন মনোমুগ্ধকর আয়োজনে তাঁরা সত্যিই অভিভূত ও আনন্দঘন পরিবেশ ও প্রত্যেকের চেহাড়ায় ফুটে ওঠে বাঁধভাঙা উচ্ছ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd