• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এবার আলিয়ার সঙ্গে রোম্যান্স করতে আসছেন শাহরুখ আমার চেয়ে আরও অনেক সুন্দরী আছে: পূর্ণিমা হায়দরাবাদ ছেড়ে মুম্বাই পাড়ি দিচ্ছেন আল্লু অর্জুন যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ইসহাক মাদারীপুরে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে হামের উপসর্গে একদিনে হাসপাতালে ভর্তি ৩২ শিশু আন্দোলনে রক্ত, রাজনীতিতে বঞ্চনা: সিদ্ধিরগঞ্জে ৫৪ বছরে প্রাপ্তি শুধু এক এমপি পদ এনসিটি নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছি: নৌপরিবহণ মন্ত্রী তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা মূল্যবৃদ্ধির পর বাড়ল জ্বালানি তেলের সরবরাহ ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০ দুপুরের মধ্যে তিন বিভাগে ঝড়বৃষ্টির আভাস ইরান যুদ্ধ চায় না, আত্মরক্ষা করছে: পেজেশকিয়ান যে কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় বসছে না ইরান ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ হাজার লিটার তেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি

মতলব উত্তরে অনলাইন প্রতারণা চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৪

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ / ৮৮ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর থানায় পুলিশের বিশেষ অভিযানে সংঘবদ্ধ অনলাইন প্রতারণা চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিভিন্ন ব্যক্তির নামে ব্যবহৃত চেক বই, ডেবিট ও ভিসা কার্ডসহ প্রতারণায় ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।
সোমবার (১২ জানুয়ারি) সকালে মতলব উত্তর থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান অভিযানের বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, পুলিশ সুপার রবিউল হাসানের নির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
থানা সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার পূর্ব ফতেপুর এলাকার জাহিরুল ইসলাম (২২)-এর লিখিত অভিযোগের ভিত্তিতে এ অভিযান শুরু হয়। অভিযোগে উল্লেখ করা হয়, অনলাইনে পরিচয়ের মাধ্যমে হেদায়েত উল্লাহ ওরফে মনির তাকে ফার্নিচার ব্যবসার প্রলোভন দেখিয়ে নগদ ও ব্যাংক লেনদেনের মাধ্যমে প্রায় ৮ লাখ ৯৮ হাজার টাকা আত্মসাৎ করে।
অভিযানের প্রথম ধাপে মতলব উত্তর ও মতলব দক্ষিণ থানা এলাকা থেকে নজরুল ইসলাম (৫৭) এবং আল আমিন ওরফে রিফাত (৩০)-কে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার দেবিদ্বার থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা হেদায়েত উল্লাহ ওরফে মনির হোসেন (৪৫) এবং তার সহযোগী রাব্বি হোসেন ওরফে জাবেদ (২৪)-কে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, হেদায়েত উল্লাহ ওরফে মনিরের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণা চালিয়ে আসছিল। তারা গ্রামের সহজ-সরল মানুষ, বিশেষ করে নারীদের টার্গেট করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করত। পরে এসব তথ্য ব্যবহার করে ব্যাংক হিসাব খুলে চেক বই ও ডেবিট/ভিসা কার্ড নিজেদের নিয়ন্ত্রণে রেখে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও টেলিগ্রামসহ বিভিন্ন মাধ্যমে অর্থ আত্মসাৎ করত।
অভিযানকালে আসামিদের হেফাজত থেকে বিভিন্ন ব্যাংকের ছয়টি চেক বই এবং ১৯টি ডেবিট ও ভিসা কার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে এসব হিসাবে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান জানান, অনলাইন প্রতারণা একটি গুরুতর অপরাধ। এ চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এর সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
এ ঘটনায় মতলব উত্তর থানায় দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৬, ৪২০ ও ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে (এফআইআর নং-২৬, তারিখ ১২ জানুয়ারি ২০২৬)। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd