• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এবার আলিয়ার সঙ্গে রোম্যান্স করতে আসছেন শাহরুখ আমার চেয়ে আরও অনেক সুন্দরী আছে: পূর্ণিমা হায়দরাবাদ ছেড়ে মুম্বাই পাড়ি দিচ্ছেন আল্লু অর্জুন যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ইসহাক মাদারীপুরে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে হামের উপসর্গে একদিনে হাসপাতালে ভর্তি ৩২ শিশু আন্দোলনে রক্ত, রাজনীতিতে বঞ্চনা: সিদ্ধিরগঞ্জে ৫৪ বছরে প্রাপ্তি শুধু এক এমপি পদ এনসিটি নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছি: নৌপরিবহণ মন্ত্রী তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা মূল্যবৃদ্ধির পর বাড়ল জ্বালানি তেলের সরবরাহ ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০ দুপুরের মধ্যে তিন বিভাগে ঝড়বৃষ্টির আভাস ইরান যুদ্ধ চায় না, আত্মরক্ষা করছে: পেজেশকিয়ান যে কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় বসছে না ইরান ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ হাজার লিটার তেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি

হাটহাজারীতে ছুরিকাঘাতে গাড়িচালক নিহত

বাংলা সময় ডেস্ক / ৮৪ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় মাহবুব আলম (৩৬) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

 

রবিবার (১১ জানুয়ারি) ভোর ৪টার দিকে পৌরসভার কলাবাগান এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে। হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান এ তথ্য জানান।

 

নিহত মাহবুব পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আজিমপাড়া এলাকার হাফেজ আবদুল খালেক বাড়ির মৃত আবদুল নবীর ছেলে। তিনি মাইক্রোবাস চালক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, আজ ভোর ৪টার দিকে তিন-চারজন সন্ত্রাসী কলাবাগান এলাকায় মাহবুবের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা মাহবুবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে মাহবুবকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তবে, পথেই তার মৃত্যু হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

 

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ  কাজ শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd