• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যশোরে বিপুল মহুরির ইয়াবা সেবনের ভিডিও ফাঁস  যবিপ্রবির পঞ্চম উপাচার্য হিসেবে যোগ দিলেন ড. ইয়ারুল কবীর পাকিস্তানের সেনাপ্রধান ইরানে টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় রাখতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য ‘সময় নেই’ যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি হবু বাবাদের মধ্যে আদর্শ রণবীর, যে কারণ বললেন দীপিকা পাড়ুকোন করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল বিশ্বরেকর্ড গড়ল কানাডার বিশ্ববিদ্যালয় হরমুজের পর আরেক প্রণালিতে নজর ট্রাম্পের টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস এটা আমাদের যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী ইসরাইলের ওপর ক্ষেপেছে ইউক্রেন, নেপথ্যে যে কারণ হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ, ভারতের সমস্যা আরও বাড়াবে ৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন শুরু মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ মার্কিন নৌ অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর, দাবি সেন্টকমের পোপ লিওকে উদ্দেশ্য করে ফের ট্রাম্পের পোস্ট, যা বললেন মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল গরমে পা সুস্থ ও সতেজ রাখার ৫ উপায় দীর্ঘদিন গর্ভনিরোধক বড়ি সেবন করলে নারীর স্বাস্থ্যে যে প্রভাব পড়ে রাম চরণ-জাহ্নবীর সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা আজ স্কুলছাত্রী অদিতি হত্যা মামলার রায় মার্কিন নৌ অবরোধের মধ্যে হরমুজ প্রণালিতে কতগুলো জাহাজ চলাচল করেছে মার্কিন-ইসরায়েলি হামলায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতি: ইরান ইরান যুদ্ধ ‘শেষের খুব কাছাকাছি’: ট্রাম্প গুড়ের গজা তৈরির রেসিপি জেনে নিন জাতীয় প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

সশস্ত্র বাহিনীসহ ১৬ নিরাপত্তা সংস্থার সঙ্গে ইসির বৈঠক

বাংলা সময় ডেস্ক / ২০৫ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সশস্ত্র বাহিনীসহ ১৬টি নিরাপত্তা সংস্থার সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যাবলীর সমন্বয়ে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় নির্বাচন কমিশন সচিবালয়ে এ বৈঠক শুরু হয়, ঘণ্টাব্যাপী বৈঠক শেষ হয় সকাল ১০টায়। এতে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বৈঠকে ইসি সচিবও উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, নির্বাচনি পরিবেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমন্বয় সেল, ভিজিল্যান্স টিম, মনিটরিং টিম এবং রিটার্নিং কর্মকর্তাদের সমন্বয়ে একাধিক কমিটি গঠন করা হয়েছে। তবে সমন্বয় কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি না থাকায় তা নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয় এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

আগের আইনশৃঙ্খলা সভায় অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতারসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনাও দেওয়া হয়েছিল।

আইনশৃঙ্খলা সমন্বয় সভায় অংশ নেওয়া এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, মিটিংটা খুব ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ। নির্বাচন সামনে রেখে বিভিন্ন জায়গায় যে সেলগুলো, অর্থাৎ নির্বাচনকেন্দ্রিক কমিটিগুলো গঠন করা হয়েছে, সেগুলো ঠিকভাবে কাজ করছে না। সেগুলো যেন কার্যকরভাবে কাজ করে, সে নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের মনিটরিংয়ের পাশাপাশি মাঠপর্যায়ে জানানো এবং নির্বাচন কমিশনকে অবহিত করাই ছিল এ বৈঠকের মূল কথা।

 

এর আগে শনিবার (১০ জানুয়ারি) ইসির উপসচিব মো. মনির হোসেন এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন। এতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যাবলীর সমন্বয় সাধনের জন্য এই বৈঠক ডাকা হয়েছে।

বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক, কোস্ট গার্ডের মহাপরিচালক, মহাপুলিশ পরিদর্শক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক, ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের মহাপরিচালক, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টারের মহাপরিচালক এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd