• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যশোরে বিপুল মহুরির ইয়াবা সেবনের ভিডিও ফাঁস  যবিপ্রবির পঞ্চম উপাচার্য হিসেবে যোগ দিলেন ড. ইয়ারুল কবীর পাকিস্তানের সেনাপ্রধান ইরানে টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় রাখতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য ‘সময় নেই’ যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি হবু বাবাদের মধ্যে আদর্শ রণবীর, যে কারণ বললেন দীপিকা পাড়ুকোন করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল বিশ্বরেকর্ড গড়ল কানাডার বিশ্ববিদ্যালয় হরমুজের পর আরেক প্রণালিতে নজর ট্রাম্পের টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস এটা আমাদের যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী ইসরাইলের ওপর ক্ষেপেছে ইউক্রেন, নেপথ্যে যে কারণ হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ, ভারতের সমস্যা আরও বাড়াবে ৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন শুরু মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ মার্কিন নৌ অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর, দাবি সেন্টকমের পোপ লিওকে উদ্দেশ্য করে ফের ট্রাম্পের পোস্ট, যা বললেন মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল গরমে পা সুস্থ ও সতেজ রাখার ৫ উপায় দীর্ঘদিন গর্ভনিরোধক বড়ি সেবন করলে নারীর স্বাস্থ্যে যে প্রভাব পড়ে রাম চরণ-জাহ্নবীর সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা আজ স্কুলছাত্রী অদিতি হত্যা মামলার রায় মার্কিন নৌ অবরোধের মধ্যে হরমুজ প্রণালিতে কতগুলো জাহাজ চলাচল করেছে মার্কিন-ইসরায়েলি হামলায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতি: ইরান ইরান যুদ্ধ ‘শেষের খুব কাছাকাছি’: ট্রাম্প গুড়ের গজা তৈরির রেসিপি জেনে নিন জাতীয় প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন, তাহলে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না: হাসনাত

বাংলা সময় ডেস্ক / ৮৫ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, আপনারা গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করুন। আপনারা যদি চান তাহলে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে গণতন্ত্র শক্তিশালী হবে। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে।

তিনি বলেন, আপনারা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চান? চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চান? বাংলাদেশের ছেলে মেয়েরা যথাযথভাবে লেখাপড়া ভালো চাকরি পাক সেটা চান? স্বাধীন নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নির্বাচন হোক সেটা চান? তাহলে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে থাকবেন।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে আগ্রাসনবিরোধী পদযাত্রা এবং গনসংযোগে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

হাসনাত বলেন, আমাদেরকে আগে দুর্নীতিটা বন্ধ করতে হবে। যেমন ধরেন একটা বড় ট্যাঙ্কি, যার মধ্যে অনেকগুলো ফুটা আছে, যতই পানি দেন কোনো লাভ হবে? হবে না। আর এই ছিদ্রগুলোই হচ্ছে দুর্নীতি। আমরা দুর্নীতিকে যদি বন্ধ করতে পারি, কোনো না কোনো সময় পানি আসবেই কারণ ঋতু পরিবর্তনের মধ্য দিয়ে ঝড়-বৃষ্টি, বর্ষা প্রত্যেক বছরই আসে। কিন্তু ট্যাংকিতে পানি থাকে না মূলত দুর্নীতির কারণে। আমার এই নির্বাচন হবে দুর্নীতি বন্ধ করার নির্বাচন। এবারের নির্বাচন হবে চাঁদাবাজমুক্ত হওয়ার নির্বাচন। এবারের নির্বাচন হবে ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন। এই নির্বাচনে আপনাদের যেটা করা লাগবে বিশেষ করে তরুণ প্রজন্মের আপনারা যারা আছেন, আন্টিরা যারা আছেন সবাই মাঠে ঝাঁপিয়ে পড়েন।

তিনি আরও বলেন, ‘আমাদের কোনো গুন্ডা-পান্ডা নাই, আমাদের পক্ষ থেকে কেউ কি ফোন দিয়ে আপনাদের কখনো ভয়ভীতি দেখাইছে? না (সাধারণ জনগণ)। প্রোগ্রামে আসতে হবে, না আসলে বাসা থেকে উঠায় নিয়ে আসবে এমন কিছু কেউ কি বলছে? না (সামনে থাকা সাধারণ জনগণ)। আমরা এসব পথে হাঁটব না। আমরা ভালোবাসা দিয়ে আপনাদের কাছে আসব। প্রয়োজনে পায়ে ধরে ভিক্ষা চাইব। বলবো যে, ভাই আপনি আমাদেরকে  একটু  সহায়তা করেন। চুরি করার চাইতে, দুর্নীতি করার চাইতে, রাস্তার মাটি খাওয়ার চাইতে, ইট খাওয়ার চাইতে, ভোট ভিক্ষা করাটা বেশি সম্মানের। একটু আগে একটা মহিলা আমাকে আট হাজার টাকা দিছে। প্রত্যেক দিনই কেউ না কেউ টাকা দিচ্ছে। টাকা দিতেছে, খাবার দিতেছে, ভালোবাসা দিচ্ছে, বাড়ির দুধ নিয়ে আসতাছে, সবজি দিতেছে, কত কিছু দিচ্ছে। কারণ, ওনারা মনে করেছে এই ছেলেটা সৎ। আমরা লুকাই নাই। আমরা প্রকাশ করছি যে আমাদের হচ্ছে এটা, যে এতটুকু পারবো এতটুকু পারবো না। যদি আপনারা মনে করেন এই ছেলেটা আমার ঘরের, এই ছেলেটাকে দিয়ে সম্ভব তাইলে আপনারা আমাদের জন্য কাজ কইরেন। ’

এ সময় এনসিপির প্রতীক শাপলা কলিতে ভোট দেওয়ার জন্য জনসাধারণকে অনুরোধ করেন হাসনাত আবদুল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd