বেনাপোল ডিগ্রী কলেজে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া
রাহাত হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি
/ ৩১০
Time View
Update :
মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
Share
রাহাত হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি
বেনাপোল ডিগ্রী কলেজের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় এক আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক ও বেনাপোল কলেজ গভর্নিং বোর্ডের সভাপতি জনাব আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ জনাব কামরুজ্জামান শান্তি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী সদস্য জনাব আসাদুজ্জামান আসাদ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী সদস্য মোহাইমিনুল সাগর। তিনি তার বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক অবিচ্ছেদ্য প্রতীক। তাঁর ত্যাগ ও সংগ্রাম জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বক্তারা দেশনেত্রীর অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় সকলকে দোয়া করার আহ্বান জানান।
শেষপর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।