• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এবার আলিয়ার সঙ্গে রোম্যান্স করতে আসছেন শাহরুখ আমার চেয়ে আরও অনেক সুন্দরী আছে: পূর্ণিমা হায়দরাবাদ ছেড়ে মুম্বাই পাড়ি দিচ্ছেন আল্লু অর্জুন যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ইসহাক মাদারীপুরে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে হামের উপসর্গে একদিনে হাসপাতালে ভর্তি ৩২ শিশু আন্দোলনে রক্ত, রাজনীতিতে বঞ্চনা: সিদ্ধিরগঞ্জে ৫৪ বছরে প্রাপ্তি শুধু এক এমপি পদ এনসিটি নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছি: নৌপরিবহণ মন্ত্রী তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা মূল্যবৃদ্ধির পর বাড়ল জ্বালানি তেলের সরবরাহ ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০ দুপুরের মধ্যে তিন বিভাগে ঝড়বৃষ্টির আভাস ইরান যুদ্ধ চায় না, আত্মরক্ষা করছে: পেজেশকিয়ান যে কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় বসছে না ইরান ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ হাজার লিটার তেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি

নান্দাইল সদর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জাতীয় পার্টির প্রার্থী হাসমত মাহমুদ তারেকের মতবিনিময়

স্টাফ রিপোর্টার, তৌহিদুল ইসলাম সরকার / ৯৫ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার, তৌহিদুল ইসলাম সরকার

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের জাতীয় পার্টির মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হাসমত মাহমুদ তারেক নান্দাইল সদর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।

 

মতবিনিময়কালে তিনি নান্দাইলের সার্বিক উন্নয়ন তথা- উন্নত নগরায়ন, সন্ত্রাস ও মাদক নির্মুল, চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষাব্যবস্থা শক্তিশালীকরণ এবং নান্দাইলে একটি পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন সহ গণমুখী রাজনীতির মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং নির্বাচনী কার্যক্রম নিয়ে খোলামেলা আলোচনা করেন।

 

হাসমত মাহমুদ তারেক বিশিষ্ট শিক্ষানুরাগী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম আব্দুল হাকিম ভুঁইয়ার সন্তান। মরহুম আব্দুল হাকিম ভুঁইয়া নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও সমুর্ত জাহান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান, জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং নান্দাইল উপজেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব পালন করেন। শিক্ষা ও রাজনীতিতে তার অবদান নান্দাইলবাসীর কাছে আজও স্মরণীয়।

 

উল্লেখ্য, গত ০৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ময়মনসিংহের রিটার্নিং অফিসার কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে দাখিলকৃত ১০ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে হাসমত মাহমুদ তারেকের মনোনয়ন বৈধতা পায়।

 

হাসমত মাহমুদ তারেক এর আগেও একবার জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছিলেন। এবারে তিনি দ্বিতীয়বারের মতো জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নান্দাইল আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন। বর্তমানে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে নান্দাইল আসনে তার সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন হেভিওয়েট দুই প্রার্থীসহ আরও চারজন প্রার্থী।

 

তবে যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা আপিল করার সুযোগ পাচ্ছেন। আপিল বিভাগ যদি কারও মনোনয়ন বৈধ ঘোষণা করে, সে ক্ষেত্রে প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে।

 

মতবিনিময় সভায় নান্দাইল সদর প্রেসক্লাবের সভাপতি- মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক- আকরাম হোসেন সহ সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd