• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এবার আলিয়ার সঙ্গে রোম্যান্স করতে আসছেন শাহরুখ আমার চেয়ে আরও অনেক সুন্দরী আছে: পূর্ণিমা হায়দরাবাদ ছেড়ে মুম্বাই পাড়ি দিচ্ছেন আল্লু অর্জুন যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ইসহাক মাদারীপুরে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে হামের উপসর্গে একদিনে হাসপাতালে ভর্তি ৩২ শিশু আন্দোলনে রক্ত, রাজনীতিতে বঞ্চনা: সিদ্ধিরগঞ্জে ৫৪ বছরে প্রাপ্তি শুধু এক এমপি পদ এনসিটি নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছি: নৌপরিবহণ মন্ত্রী তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা মূল্যবৃদ্ধির পর বাড়ল জ্বালানি তেলের সরবরাহ ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০ দুপুরের মধ্যে তিন বিভাগে ঝড়বৃষ্টির আভাস ইরান যুদ্ধ চায় না, আত্মরক্ষা করছে: পেজেশকিয়ান যে কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় বসছে না ইরান ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ হাজার লিটার তেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি

বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন মানিকের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ / ৯৫ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা একে রিয়াজ উদ্দিন মানিক ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার দুপুর ১টায় ঢাকায় তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে না ফেলার দেশে চলে যান। মৃত্যুকালে তিনি  স্ত্রী এক ১ ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর।
৫ জানুয়ারি সোমবার বিকেল ২টায় বীর মুক্তিযোদ্ধা একে মরহুম রিয়াজ উদ্দিন মানিক এর গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৬নং কলাকান্দা ইউনিয়নের দশানী কেন্দ্রীয় কবরস্থান মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের পূর্বে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড) রহমত উল্যাহ’র নেতৃত্বে একটি চৌকস দল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্টীয় সম্মাননা ‘গার্ড অব অনার’ প্রদান করে পুলিশের চৌকস একটি দল। পরে দশানী কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। দাফন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়  রোববার বাদ মাগরিব ঢাকার কেএল জুবলি হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে।

মরহুম বীর মুক্তিযোদ্ধা একে রিয়াজ উদ্দিন মানিক মতলব উত্তর উপজেলার শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজ এবং ঢাকার কেএল জুবলি হাইস্কুলের স্বনামধন্য একজন ইংরেজি শিক্ষক ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ব্যক্তি জীবনে তিনি অত্যান্ত সৎ.ন্যায় পরায়ন, ও নির্লোভ ব্যক্তি ছিলেন।

এদিকে জানাযা পূর্বে মরহুমের ছোট ভাই মজিবুর রহমান ও মরহুম রিয়াজ উদ্দিন মানিক এর বড় ছেলে একেএম কামরুল হাসান হিমেল মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া কামনা করে বক্তব্য রাখেন। এছাড়াও শরীফ উল্লøাহ হাইস্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত হেড মাওলানা সদরুল আমিন মরহুম রিয়াজ উদ্দিন মানিক সাহেবের বর্ণাঢ্য শিক্ষগতার বিভিন্ন স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন।

মরহুমের জানাযায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করে বীর এই মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানান। জানাযায় মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা মাহম্মদ উল্লাহ, মোঃ শাহেন শাহ হাওলাদার, মোঃ ছানাউল্লাহসহ তার পরিবার, সহযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশে পরিণত হয়।

উল্লেখ্য ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা একে রিয়াজ উদ্দিন মানিক সম্মুখসারির একজন সাহসী যোদ্ধা হিসেবে যুদ্ধ করেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে তাঁর অসীম সাহসিকতা ও ত্যাগের কথা জানাযায় উপস্থিত অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, দেশমাতৃকার স্বাধীনতা অর্জনে একে রিয়াজ উদ্দিন মানিক এর অবদান জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd