• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী, গুঞ্জন নয় বেনাপোলের পুটখালী সীমান্তে মাদক সহ ৫ ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন দিগন্ত, ডিসিসিআইয়ের সঙ্গে সমঝোতা চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, হাসপাতালে বিশেষ নিরাপত্তাকর্মী আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না বলে আশা করব: স্পিকার ফের বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা, হরমুজে মার্কিন চাপ অব্যাহত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শেষ দিনের সাক্ষাৎকার চলছে পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত ইরান :মোজতবা খামেনি ইরান যুদ্ধে ক্ষতি ৫০ বিলিয়ন ডলার, ৫০ দিনে ডোনাল্ড ট্রাম্প একটু বেশিই কথা বলেন: ইরান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার চেয়ে যুদ্ধ শুরুর সম্ভাবনাই বেশি লোকসভায় ভোটে নরেন্দ্র মোদির বড় পরাজয় বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবারও হামলা: হুঁশিয়ারি ট্রাম্পের লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলা: ফরাসি সেনা নিহত ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু এক রাতেই ৫ হাজার লিটার ডিজেল উধাও,তদন্তের নির্দেশ এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান

হাওর ও নদীর মাছ বাজারে আনতেই উধাও 

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: / ১৩৪ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
শীতের সকালটা তখনো মৃদু লালচে আলোয় রঙিন। সারারাত যাঁরা হাওর-নদীতে মাছ ধরেছেন, তাঁরা এখন হাতে নানান আকারের খলুই ঝুলিয়ে বা কাঁধে মাছের ভার নিয়ে হাটের দিকে ছুটে চলেছেন। সকালের এই রঙিন আলো যেমন দ্রুত বদলায়, হাটও চোঁখের পলকে দৃষ্টি অন্যদিকে ফেরাতে ফেরাতেই মূহুর্তের মধ্যে ফুরিয়ে যায়।
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের কাউয়াদীঘি হাওর ও কুশিয়ারা নদীর তীরে হাওর-নদীর মাছ নিয়ে শীতের সকালবেলায় দুই ঘণ্টার হাট বসে। ওয়াপদা-কাশিমপুর হাটের বয়স প্রায় অর্ধশত বছরে, তবে প্রতিদিন সকালবেলা মাছের এই হাট বসছে ২০ থেকে ২২ বছর ধরে।
প্রতিদিন সকালে লাখ টাকার মাছ কেনাবেচা হয় এই হাঁটর বরাতে। এখানে শুধু কাউয়াদীঘি হাওর ও কুশিয়ারা নদীর মাছই বেশিরভাগ পাওয়া যায়। হাওর-নদীর মাছ হওয়ায় হাটের অন্য রকম আলাদা কদর রয়েছে। মৌলভীবাজারের শহরসহ দুরের অনেক ক্রেতাই ছুটে চলে আসে ভোরবেলায় এখানে মাছ কিনতে।
শিশির ভেজা ভেজা মাথার চুল গুলো ভেজা শীতে সকাল ছয়টার দিকে হাটে পৌঁছে দেখা গেল, বাজার তখন অনেকটাই জমে গেছে। হাটের দুই পাশ থেকে কেউ হাতে মাছের খলুই ঝুলিয়ে, কেউ কাঁধে মাছের ডালা নিয়ে দ্রুত হাটের দিকে আসছেন। আগে এলে আগে বিক্রি করার সুযোগ, তাই তাঁদের তাড়া।
বাজারে ঢুকেই হাটের দুটি আড়তের যেকোনো একটিতে মাছ নিয়ে হাজির হচ্ছেন বিক্রেতারা। নিলামে ডাক ওঠার পর ক্রেতারা গোল হয়ে অংশ নেন। নিলামে সবচেয়ে বেশি দাম বললেই মাছটি ক্রেতার হাতে তুলে দেওয়া হয়। বিক্রেতারা টাকা গুনে অন্য কিছু কেনাকাটা করছেন বা বাড়ির পথে চলেছেন। ক্রেতা-বিক্রেতার এই মিলন মেলায় হাট জমজমাট হয়ে ওঠে।
এখানে নিজেদের বাসা বাড়িতে খাওয়ার জন্য মাছ কিনতে আসা ক্রেতা আছেন। তবে বড় অংশ খুচরা বিক্রেতা। তাঁরা এখানে মাছ ক্রয় করে মৌলভীবাজার জেলা শহরসহ বিভিন্ন গ্রামীণ হাটে ও উপজেলার বিভিন্ন স্থানে বিক্রি করেন অথবা গ্রামে গ্রামে ফেরি করে বিক্রি করেন। মাছের মধ্যে আছে কই, চ্যাং, পুঁটি, মখা (মলা), কাকিয়া, বোয়াল, গ্রাস কার্প, কার্ফু, রুই, চিংড়ি, চাঁদা, স্থানীয় পুঁটা মাছসহ আরও বেশ কিছু দেশীয় প্রজাতির মাছ।
মাছের সঙ্গে অন্যান্য পণ্যেরও বেচাকেনা হয়। কেউ গৃহ পালিত হাঁস-মোরগ নিয়ে এসেছেন। লাইন ধরে হাঁস-মোরগ বিক্রি করছেন অনেকে। রয়েছে সবজির দোকান, পান-সিগারেটের ভ্রাম্যমাণ দোকান। হাটের চা-স্টলে চায়ের কাপে ধোঁয়া উঠছে, প্লেটে তুলে বিক্রি হচ্ছে পরোটা ও আখনি।
স্থানীয় বাসিন্দা আশিক মিয়া বলেন, ‘এই বাজারে সব হাউরিয়া (হাওরের) মাছ। কাউয়াদীঘি হাউরিয়া আর কুশিয়ারা নদীর মাছ ছাড়া অন্য কোথাও থেকে মাছ আসে না। এখানে একটাও চাষর(ফিসারিজ) মাছ নাই।’
সকাল ছয়টা থেকে হাট শুরু হয়, আটটার মধ্যেই মাছের কেনাবেচা শেষ হয়ে যায়। তবে বন্ধের দিন শুক্রবারে মানুষ অন্যদিনের তুলনায় বেশি আসেন। আশির দশকের শুরুতে হাওর কাউয়াদীঘিকে ঘিরে মনু নদ সেচ প্রকল্প বাস্তবায়িত হলে তার পর হাটটি গড়ে ওঠে। আগে মৎস্যজীবীরা মাছ ধরে বিক্রির জন্য সরাসরি অন্যান্য হাঁটে যেতেন। এখন অল্প কিছু মাছ নিয়ে দূরে যেতে হয় না। প্রতিদিন সকালবেলায় এই হাঁটেই এসে মাছ বিক্রি করেন।
হাটের একজন আড়তদার আকলু মিয়া বলেন, হাটের দুই আড়তে প্রতিদিন সকালে লাখ টাকার মাছ বিক্রি হয়। তবে সব মাছ এখানে আসে না, আড়তের বাইরেও অনেক মাছ বিক্রি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd