• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যশোরে বিপুল মহুরির ইয়াবা সেবনের ভিডিও ফাঁস  যবিপ্রবির পঞ্চম উপাচার্য হিসেবে যোগ দিলেন ড. ইয়ারুল কবীর পাকিস্তানের সেনাপ্রধান ইরানে টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় রাখতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য ‘সময় নেই’ যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি হবু বাবাদের মধ্যে আদর্শ রণবীর, যে কারণ বললেন দীপিকা পাড়ুকোন করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল বিশ্বরেকর্ড গড়ল কানাডার বিশ্ববিদ্যালয় হরমুজের পর আরেক প্রণালিতে নজর ট্রাম্পের টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস এটা আমাদের যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী ইসরাইলের ওপর ক্ষেপেছে ইউক্রেন, নেপথ্যে যে কারণ হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ, ভারতের সমস্যা আরও বাড়াবে ৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন শুরু মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ মার্কিন নৌ অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর, দাবি সেন্টকমের পোপ লিওকে উদ্দেশ্য করে ফের ট্রাম্পের পোস্ট, যা বললেন মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল গরমে পা সুস্থ ও সতেজ রাখার ৫ উপায় দীর্ঘদিন গর্ভনিরোধক বড়ি সেবন করলে নারীর স্বাস্থ্যে যে প্রভাব পড়ে রাম চরণ-জাহ্নবীর সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা আজ স্কুলছাত্রী অদিতি হত্যা মামলার রায় মার্কিন নৌ অবরোধের মধ্যে হরমুজ প্রণালিতে কতগুলো জাহাজ চলাচল করেছে মার্কিন-ইসরায়েলি হামলায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতি: ইরান ইরান যুদ্ধ ‘শেষের খুব কাছাকাছি’: ট্রাম্প গুড়ের গজা তৈরির রেসিপি জেনে নিন জাতীয় প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

ঘাস খাওয়ায় গরুর পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ

নীলফামারী সংবাদদাতা / ১০৯ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

নীলফামারীর সৈয়দপুরে বাগানের ঘাস খাওয়ায় হাঁসুয়া দিয়ে গরুর পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে জাকারিয়া নামের এক বাগান মালিকের বিরুদ্ধে। শনিবার (২২ নভেম্বর) উপজেলার কয়ানিজপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গরুর মালিক মোছা. ফারজানা বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, শহরের খেজুরবাগ মুন্সিপাড়া এলাকার বাসিন্দা মোছা. ফারজানার পালিত একটি গাভি ও বাছুর গত ২২ অক্টোবর সকালে খেজুরবাগ মাঠে বাধা ছিল। এ সময় কয়েকটি কুকুর মাঠে গেলে গাভি ও বাছুরটি ভয়ে খুঁটি উপড়ে পাশের কয়ানিজপাড়ার মো. জাকারিয়ার (৪০) খোলা বাগানে ঢুকে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে বাগান মালিক জাকারিয়া গাভি ও বাছুরকে আটকে রাখেন।

খবর পেয়ে ফারজানা তার গাভি আনতে গেলে অভিযুক্ত জাকারিয়া তাকে অকথ্য ভাষায় গালাগাল করে মারমুখী আচরণ করেন। ভয়ে ফারজানা বাড়ি ফিরে এসে সন্ধ্যায় তার ভগ্নিপতি মো. আব্দুল মজিদকে নিয়ে পুনরায় গাভি আনতে যান। এ সময় জাকারিয়া উত্তেজিত হয়ে তার হাতে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে গাভিটির পেছনের বাম পায়ে কোপ মারেন। এতে গাভিটির পায়ের রগ কেটে মারাত্মক জখম হয় এবং মাটিতে লুটিয়ে পড়ে। পরে মুমূর্ষু অবস্থায় গাভিটিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুল করিমের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়।

জানতে চাইলে ভুক্তভোগী মোছা. ফারজানা বলেন, সামান্য ভুলের কারণে আমার অবলা প্রাণীটিকে এভাবে কোপানো হয়েছে। চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু তার অবস্থা ভালো নয়। তার একটা বাছুর আছে সেও দুধ খেতে পারছে না। গাভির চিকিৎসা হচ্ছে তবে অবস্থা দেখে মনে হচ্ছে না যে গাভিটি বাঁচবে। আমি এ ন্যক্কারজনক ঘটনায় বিচার চাই।

বাগান মালিক জাকারিয়া বলেন, ঘটনাটি ভুলবশত রাগের মাথায় ঘটেছে। ইচ্ছাকৃতভাবে করা হয়নি।

সৈয়দপুর থানার ওসি মো. আব্দুল ওয়াদুদ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd