• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী, গুঞ্জন নয় বেনাপোলের পুটখালী সীমান্তে মাদক সহ ৫ ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন দিগন্ত, ডিসিসিআইয়ের সঙ্গে সমঝোতা চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, হাসপাতালে বিশেষ নিরাপত্তাকর্মী আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না বলে আশা করব: স্পিকার ফের বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা, হরমুজে মার্কিন চাপ অব্যাহত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শেষ দিনের সাক্ষাৎকার চলছে পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত ইরান :মোজতবা খামেনি ইরান যুদ্ধে ক্ষতি ৫০ বিলিয়ন ডলার, ৫০ দিনে ডোনাল্ড ট্রাম্প একটু বেশিই কথা বলেন: ইরান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার চেয়ে যুদ্ধ শুরুর সম্ভাবনাই বেশি লোকসভায় ভোটে নরেন্দ্র মোদির বড় পরাজয় বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবারও হামলা: হুঁশিয়ারি ট্রাম্পের লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলা: ফরাসি সেনা নিহত ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু এক রাতেই ৫ হাজার লিটার ডিজেল উধাও,তদন্তের নির্দেশ এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান

সিরাজগঞ্জ-১ এ নির্বাচনী পোস্টার ছেঁড়া নিয়ে উত্তেজনা

সিরাজগঞ্জ প্রতিনিধি  / ১১৪ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী মাঠে উত্তেজনা বেড়েছে। এলাকাজুড়ে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলমের প্রচারণায় ব্যবহৃত পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছেঁড়ে ফেলার একাধিক ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার সকাল থেকে বাগবাটি, ছোনগাছা, রতনকান্দি এবং কাজিপুরের চরাঞ্চলের বিভিন্ন এলাকায় দলীয় প্রতীক ও প্রার্থীর ছবি সংবলিত প্রচার সামগ্রী ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এসব ঘটনার কারণে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনার প্রেক্ষাপটে স্থানীয় সূত্র জানায়, নির্বাচনী মাঠে নানামুখী রাজনৈতিক চাপ এবং কেন্দ্রীয় উত্তেজনার প্রভাব এলাকায় অস্থিরতা বাড়িয়ে তুলেছে। এলাকাবাসীর একটি অংশ মনে করছে, সম্ভাব্য সহিংসতার আশঙ্কা থেকেই এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটতে পারে।
জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেছেন, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক পক্ষের সমর্থকরাই এসব পরিস্থিতি তৈরি করছে। তারা এসব ঘটনার তদন্ত এবং পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
পোস্টার ছেঁড়ার ধারাবাহিক ঘটনার কারণে এলাকায় অস্বস্তি ও উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। স্থানীয়রা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর আরও সক্রিয় ভূমিকা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd