বেনাপোলে ছাত্রদলের উদ্যোগে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রাহাত হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি
/ ২৩৮
Time View
Update :
রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
Share
রাহাত হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শা উপজেলা ছাত্রদল, বেনাপোল পৌর ছাত্রদল ও বেনাপোল কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে বেনাপোল জামিয়া ইসলামিয়া ও লতিফা ইয়াসিন এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিরতণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন-শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, বেনাপোল ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি সাদিকুর রহমান আলিফ, সাংগঠনিক সম্পাদক গালিব, ৬ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাঈমুর রহমান, উপজেলা ছাত্রদল নেতা রনি, ইয়াকুব, রাহাত, আকাশ, তানভীর, ওয়াকিব, মনির, অংকন ও সজীব প্রমুখ।
বক্তব্যে তারা বলেন, তারেক রহমান দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর জন্মদিনে অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।
অনুষ্ঠান শেষে এতিমখানার শিক্ষার্থীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।