• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী, গুঞ্জন নয় বেনাপোলের পুটখালী সীমান্তে মাদক সহ ৫ ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন দিগন্ত, ডিসিসিআইয়ের সঙ্গে সমঝোতা চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, হাসপাতালে বিশেষ নিরাপত্তাকর্মী আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না বলে আশা করব: স্পিকার ফের বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা, হরমুজে মার্কিন চাপ অব্যাহত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শেষ দিনের সাক্ষাৎকার চলছে পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত ইরান :মোজতবা খামেনি ইরান যুদ্ধে ক্ষতি ৫০ বিলিয়ন ডলার, ৫০ দিনে ডোনাল্ড ট্রাম্প একটু বেশিই কথা বলেন: ইরান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার চেয়ে যুদ্ধ শুরুর সম্ভাবনাই বেশি লোকসভায় ভোটে নরেন্দ্র মোদির বড় পরাজয় বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবারও হামলা: হুঁশিয়ারি ট্রাম্পের লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলা: ফরাসি সেনা নিহত ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু এক রাতেই ৫ হাজার লিটার ডিজেল উধাও,তদন্তের নির্দেশ এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান

নওগাঁ বাজারে সংঘবদ্ধ চুরির দুটি ঘটনা: বীজধান, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট

সিরাজগঞ্জ প্রতিনিধি: / ১১৯ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ বাজারে শুক্রবার দিবাগত রাতে সংঘবদ্ধ একটি চক্র দুটি স্থানে চুরি সংঘটিত করে বীজধানসহ মূল্যবান সম্পদ লুট করে নিয়ে যায়। শনিবার সকালে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে চুরির ঘটনা টের পেয়ে পুলিশকে খবর দেন। পরে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।
জানা যায়, নওগাঁ বাজারের মিল্টনের বীজধানের গোডাউনের তালা ভেঙে সংরক্ষিত বিভিন্ন প্রজাতির ৫০ কেজি ওজনের মোট ১২০ বস্তা বীজধান চুরি হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।
এ ছাড়া একই রাতে বাজারের পূর্ব পাশে মো. আনিসুর রহমানের বাড়ির গেটের তালা ভেঙে চোরেরা ঘরে প্রবেশ করে চেতনানাশক প্রয়োগ করে বাসার সদস্যদের অচেতন করে ফেলে। পরে ঘরের আলমারি খুলে প্রায় ৮ লাখ টাকা, ১০ ভরি রৌপ্য এবং ২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়। সকালে প্রতিবেশীরা বাসার লোকজনের অচেতন অবস্থায় বিষয়টি বুঝতে পেরে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
স্থানীয়দের তথ্যমতে, এ এলাকায় পূর্বেও একই কায়দায় চেতনানাশক প্রয়োগ করে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো চক্রকে গ্রেপ্তার করা যায়নি, ফলে এলাকায় উদ্বেগ বিরাজ করছে।
তাড়াশ থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি সংঘবদ্ধ চুরি হিসেবে তদন্ত করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd