• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী, গুঞ্জন নয় বেনাপোলের পুটখালী সীমান্তে মাদক সহ ৫ ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন দিগন্ত, ডিসিসিআইয়ের সঙ্গে সমঝোতা চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, হাসপাতালে বিশেষ নিরাপত্তাকর্মী আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না বলে আশা করব: স্পিকার ফের বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা, হরমুজে মার্কিন চাপ অব্যাহত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শেষ দিনের সাক্ষাৎকার চলছে পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত ইরান :মোজতবা খামেনি ইরান যুদ্ধে ক্ষতি ৫০ বিলিয়ন ডলার, ৫০ দিনে ডোনাল্ড ট্রাম্প একটু বেশিই কথা বলেন: ইরান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার চেয়ে যুদ্ধ শুরুর সম্ভাবনাই বেশি লোকসভায় ভোটে নরেন্দ্র মোদির বড় পরাজয় বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবারও হামলা: হুঁশিয়ারি ট্রাম্পের লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলা: ফরাসি সেনা নিহত ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু এক রাতেই ৫ হাজার লিটার ডিজেল উধাও,তদন্তের নির্দেশ এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান

শাহজাদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি  / ১০৫ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জের শাহজাদপুরে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে বিনামূল্যের চিকিৎসা সেবা ক্যাম্প। স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে বিএনপি মনোনীত সিরাজগঞ্জ–০৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এম এ মুহিতের তত্ত্বাবধানে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
ক্যাম্পে বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকেরা সেবা দিচ্ছেন। চিকিৎসা বিভাগগুলোর মধ্যে রয়েছে জেনারেল সার্জারি, চক্ষু, মেডিসিন, গাইনি, শিশু, নাক–কান–গলা, অর্থোপেডিকস এবং ঠোঁট ও তালু কাটা চিকিৎসা। রোগীরা বিনামূল্যে পরামর্শ নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষার প্রাথমিক স্ক্রিনিং সুবিধা পাচ্ছেন। সীমিত পরিসরে ওষুধ বিতরণ এবং মা–শিশু স্বাস্থ্যবিষয়ক পরামর্শের ব্যবস্থাও রাখা হয়েছে। নারী ও বয়স্ক রোগীদের জন্য আলাদা ডেস্ক স্থাপন করা হয়েছে। ক্যাম্পে ছানি এবং ঠোঁট–তালু কাটা রোগীদের জন্য বিনামূল্যে অপারেশনের সুযোগও রাখা হয়েছে।
চিকিৎসা কার্যক্রমের প্রচারে লিফলেট বিতরণ করেছে জিয়া সাইবার ফোর্স। এতে অংশ নেন খুকনী ইউনিয়নের সভাপতি সাংবাদিক ইসমাইল হোসেন, উপজেলা সাধারণ সম্পাদক মাসুদ কারখী, সাবেক ছাত্রনেতা প্রভাষক জাহাঙ্গীর হোসেন এবং ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুর রহমানসহ স্থানীয় সংগঠনের প্রতিনিধিরা।
এ ক্যাম্পের মাধ্যমে এলাকায় বিশেষায়িত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে, যা স্থানীয় জনগণের চিকিৎসা সুবিধা বাড়াতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd