• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী, গুঞ্জন নয় বেনাপোলের পুটখালী সীমান্তে মাদক সহ ৫ ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন দিগন্ত, ডিসিসিআইয়ের সঙ্গে সমঝোতা চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, হাসপাতালে বিশেষ নিরাপত্তাকর্মী আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না বলে আশা করব: স্পিকার ফের বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা, হরমুজে মার্কিন চাপ অব্যাহত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শেষ দিনের সাক্ষাৎকার চলছে পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত ইরান :মোজতবা খামেনি ইরান যুদ্ধে ক্ষতি ৫০ বিলিয়ন ডলার, ৫০ দিনে ডোনাল্ড ট্রাম্প একটু বেশিই কথা বলেন: ইরান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার চেয়ে যুদ্ধ শুরুর সম্ভাবনাই বেশি লোকসভায় ভোটে নরেন্দ্র মোদির বড় পরাজয় বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবারও হামলা: হুঁশিয়ারি ট্রাম্পের লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলা: ফরাসি সেনা নিহত ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু এক রাতেই ৫ হাজার লিটার ডিজেল উধাও,তদন্তের নির্দেশ এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান

রাঙ্গুনিয়ার লালানগরে দাঁড়িপাল্লা প্রার্থীর সমর্থনে জনসংযোগ

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো / ১৩২ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নে জনসংযোগ করেছে জামায়াতে নেতা-কর্মীরা।
শুক্রবার (২১ নভেন্বর) সকালে ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডে এ জনসংযোগ অনুষ্ঠিত হয়।
লালানগর ইউনিয়ন জামায়াতের সভাপতি হপেজ এইচ এম নুরউল্লাহর নেতৃত্বে ইউনিয়নের বেরিবাধঁ, ইসলামিয়া পাড়া, বন্দরাজপাড়া, মোল্লা পাড়া কাজীপাড়া ও মুন্সি বাড়ী এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন নেতা-কর্মীরা।
জনসংযোগকলে বক্তারা বলেন, দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায়-ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। শান্তিপূর্ণভাবে নির্বাচনমুখী প্রচারণা চালিয়ে দাঁড়িপাল্লার অবস্থান আরও শক্তিশালী করতে হবে।
বক্তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের সুযোগ পেলে বাংলাদেশে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। ফ্যাসিবাদ মুক্ত হয়ে ইসলামের বিজয়ের সূচনা হয়েছে উল্লেখ করে জামায়াতের নেতারা বলেন, এদেশের ছাত্র-জনতার রক্ত ও জীবনের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত হয়ে ইসলামের বিজয়ের সূচনা শুরু হয়েছে। পূর্ণ বিজয়ের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিমকে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানান।
জনসংযোগের সফর সঙ্গী হিসেবে জামায়াত নেতা বদিউল আলম, হেলাল বক্স চৌধুরী, এ্যাড. আজিম উদ্দিন লাভলু, রাশেদুল ইসলাম তালুকদার, এয়াড. আবুল ফজল তাং, এ্যাড. মিনহাজ উদ্দিন, মাওলানা আবদুস সালাম, মহিউদ্দিন বাবু, ইসমাঈল কোম্পানি, মাস্টার আজিজ, জসিম উদ্দিন তালুকদার, খোরশেদ আলম, আবদুল কাদের, শাহজাদা গিয়াসউদ্দিন শাহজানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd