• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী, গুঞ্জন নয় বেনাপোলের পুটখালী সীমান্তে মাদক সহ ৫ ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন দিগন্ত, ডিসিসিআইয়ের সঙ্গে সমঝোতা চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, হাসপাতালে বিশেষ নিরাপত্তাকর্মী আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না বলে আশা করব: স্পিকার ফের বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা, হরমুজে মার্কিন চাপ অব্যাহত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শেষ দিনের সাক্ষাৎকার চলছে পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত ইরান :মোজতবা খামেনি ইরান যুদ্ধে ক্ষতি ৫০ বিলিয়ন ডলার, ৫০ দিনে ডোনাল্ড ট্রাম্প একটু বেশিই কথা বলেন: ইরান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার চেয়ে যুদ্ধ শুরুর সম্ভাবনাই বেশি লোকসভায় ভোটে নরেন্দ্র মোদির বড় পরাজয় বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবারও হামলা: হুঁশিয়ারি ট্রাম্পের লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলা: ফরাসি সেনা নিহত ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু এক রাতেই ৫ হাজার লিটার ডিজেল উধাও,তদন্তের নির্দেশ এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান

নান্দাইলে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে পৌরসভার গার্বেজ পয়েন্ট নির্মাণ, স্বাস্থ্যঝুঁকি নিয়ে জনমনে ক্ষোভ

স্টাফ রিপোর্টার, তৌহিদুল ইসলাম সরকার / ১১০ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার, তৌহিদুল ইসলাম সরকার

নান্দাইল মডেল থানা সংলগ্ন এলাকায় পৌরসভার উদ্যোগে নতুন করে একটি গার্বেজ ফেলার স্থান (Garbage Dumping Zone) নির্মাণ কাজ চলছে। কিন্তু এই স্থানের মাত্র ১০০ মিটার পূর্ব দিকে চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় এবং ১০০ মিটার পশ্চিম দিকে নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় অবস্থিত হওয়ায় শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। এছাড়া উল্লেখিত স্থানের ঠিক ১০ মিটার দক্ষিণ পাশে নান্দাইল মডেল থানা এবং উত্তর পাশেই রয়েছে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক, যেখানে প্রতিদিন হাজারো পথচারী চলাচল করেন।

স্থানীয় বাসিন্দারা জানান- একদিকে দুইটি গুরুত্বপূর্ণ মাধ্যমিক বিদ্যালয়, অন্যদিকে ব্যস্ত মহাসড়ক। এমন সংবেদনশীল স্থানে গার্বেজ পয়েন্ট তৈরি হলে দূষণ, দুর্গন্ধ, ছড়ানো বর্জ্য, ধোঁয়া, পোকামাকড়সহ নানান স্বাস্থ্যঝুঁকির সৃষ্টি হবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থীরা।

একজন অভিভাবকের ভাষায়-“শিশুদের প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। বর্জ্য ফেললে বাতাসে রোগজীবাণু ছড়াবে। এ সিদ্ধান্ত আগেই পুনর্বিবেচনা করা উচিত ছিল।’

চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন- “বিদ্যালয়ের খুব কাছে এমন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র কোনোভাবেই শিক্ষার পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শিক্ষার্থীরা প্রতিদিন দুর্গন্ধের মধ্যে ক্লাস করবে- এটা গ্রহণযোগ্য নয়।’

নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের এক শিক্ষক বলেন- “নারী শিক্ষার্থীরা প্রতিদিনই স্বাস্থ্যের ঝুঁকিতে পড়বে। এখানে বিকল্প জায়গা থাকা সত্ত্বেও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে বর্জ্য ফেলাকে আমরা অযৌক্তিক সিদ্ধান্ত মনে করি।’

স্থানীয় স্বাস্থ্যসেবা কর্মীরা জানান- গার্বেজ পয়েন্ট বিদ্যালয়ে ও থানার নিকটে হলে মশা, মাছি, জীবাণু ও দুর্গন্ধের কারণে ডেঙ্গু, শ্বাসকষ্ট, ডায়রিয়া, চর্মরোগসহ নানা অসুস্থতার ঝুঁকি থাকে। দীর্ঘমেয়াদে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়বে।

পথচারী ও ব্যবসায়ীদের উদ্বেগ- কিশোরগঞ্জ, ময়মনসিংহ মহাসড়কের এই এলাকায় প্রতিদিন প্রচুর যাত্রী ও ব্যবসায়ী চলাচল করেন। একজন ব্যবসায়ী জানান- মহাসড়কের লাগুয়া এলাকায় বর্জ্যের স্তূপ থাকলে দুর্গন্ধ এবং নোংরা পরিবেশ তৈরি হবে। এতে ব্যবসায়ীক পরিবেশও ক্ষতিগ্রস্ত হবে।

বিশেষ ভাবে উল্লেখ্য যে, গত ১৮ সেপ্টেম্বর সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সারমিনা ছাত্তার উক্ত স্থানে আধুনিক পৌর পার্ক নির্মাণের জন্য আনুষ্ঠানিক ভাবে ভিত্তি প্রস্তুর স্থাপন করেন। কিন্তু কিছু দিনের ব্যাবধানে সেখানে তৈরি হচ্ছে ময়লার ভাগাড়, সংগত কারণেই জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যস্ত সড়ক ও ঘনবসতিপূর্ণ এলাকার পাশে গার্বেজ ফেলার স্থান নির্মাণ জনস্বাস্থ্য ও শিক্ষার পরিবেশের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। তাই পৌর প্রশাসনের এই সিদ্ধান্তকে পূনঃ বিবেচনার জন্য মতামত দিচ্ছেন স্থানীয়রা। সেইসাথে দ্রুত পদক্ষেপ গ্রহণ না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd