• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যশোরে বিপুল মহুরির ইয়াবা সেবনের ভিডিও ফাঁস  যবিপ্রবির পঞ্চম উপাচার্য হিসেবে যোগ দিলেন ড. ইয়ারুল কবীর পাকিস্তানের সেনাপ্রধান ইরানে টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় রাখতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য ‘সময় নেই’ যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি হবু বাবাদের মধ্যে আদর্শ রণবীর, যে কারণ বললেন দীপিকা পাড়ুকোন করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল বিশ্বরেকর্ড গড়ল কানাডার বিশ্ববিদ্যালয় হরমুজের পর আরেক প্রণালিতে নজর ট্রাম্পের টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস এটা আমাদের যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী ইসরাইলের ওপর ক্ষেপেছে ইউক্রেন, নেপথ্যে যে কারণ হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ, ভারতের সমস্যা আরও বাড়াবে ৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন শুরু মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ মার্কিন নৌ অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর, দাবি সেন্টকমের পোপ লিওকে উদ্দেশ্য করে ফের ট্রাম্পের পোস্ট, যা বললেন মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল গরমে পা সুস্থ ও সতেজ রাখার ৫ উপায় দীর্ঘদিন গর্ভনিরোধক বড়ি সেবন করলে নারীর স্বাস্থ্যে যে প্রভাব পড়ে রাম চরণ-জাহ্নবীর সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা আজ স্কুলছাত্রী অদিতি হত্যা মামলার রায় মার্কিন নৌ অবরোধের মধ্যে হরমুজ প্রণালিতে কতগুলো জাহাজ চলাচল করেছে মার্কিন-ইসরায়েলি হামলায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতি: ইরান ইরান যুদ্ধ ‘শেষের খুব কাছাকাছি’: ট্রাম্প গুড়ের গজা তৈরির রেসিপি জেনে নিন জাতীয় প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

মনোনয়ন পেলে আসন বাগেরহাট -১ তারেক রহমানকে উপহার দিতে চান দিপু

‎সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি / ১৪৩ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

‎সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের আসনগুলোতে প্রার্থী মনোনয়নে জল্পনা-কল্পনার শেষ নেই। সেই সাথে নানান কৌশলে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। নির্বাচনী বৈতরণী পার হতে সাধারণ জনগণের দাবির প্রেক্ষিতে প্রার্থীদের কাছ থেকে দেওয়া হচ্ছে নানান প্রতিশ্রুতি। দীর্ঘদিন পরে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিবে এমন প্রতীক্ষার প্রহর গুনছে সবাই। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নিয়ে চায়ের টেবিলে আলোচনা সমালোচনার ঝড় বইছে। চলছে চুলচেরা বিশ্লেষণ।

‎বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট- চিতলমারী) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু।

‎যিনি বিগত দিনে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তারই চাচাতো ভাই দক্ষিণাঞ্চলের প্রভাবশালী নেতা শেখ হেলালের সাথে ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

আগামী নির্বাচনকে সামনে রেখে সভা সমাবেশ উঠান বৈঠক এবং তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ জনগণের কাছে বিএনপি’র বার্তা পৌঁছে দিচ্ছেন মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু।

‎সরেজমিনে ঘুরে জানা গেছে, উন্নয়ন বঞ্চিত ফকিরহাট মোল্লাহাট ও চিতলমারী এলাকার বিএনপি নেতা কর্মী ও সাধারণ জনগণ চাচ্ছেন অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু ধানের শীষের মনোনয়ন নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করুক। মাঠ পর্যায়ে দেখা গেছে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অন্যান্য প্রার্থীদের তুলনায় তিনি অনেক এগিয়ে রয়েছেন।
‎ বিগত দিনে ফ্যাসিস্ট হাসিনা সরকার বিরোধী ঢাকা খুলনা ও বাগেরহাটের প্রতিটি আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছেন।বেশ কয়েকবার পুলিশি হয়রানির শিকার হয়েছেন।আইনি সহায়তা সহ বিভিন্নভাবে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন তিনি।

‎একজন অসাম্প্রদায়িক নেতা হিসেবে অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপুর রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। সনাতনীদের পূজা পার্বণে নিরাপত্তার পাশাপাশি তাদের উৎসাহ যোগানো সহ তৃণমূল পর্যায়ের সনাতনী ভোটারদের দোরগোড়ায় পৌঁছেছেন।একারনে সংসদীয় আসনের সনাতনী ভোটারেরা ক্লিন ইমেজের এই নেতার উপর আস্থা রেখেছেন।

‎এবারের নির্বাচনে অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপুর মাধ্যমেই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চান তারা।

গণমাধ্যম কর্মীদের সাথে কথা হলে অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু জানান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের জন্য কাজ করে যাচ্ছি। সার্বক্ষণিক বিএনপি নেতাকর্মী ও এলাকার জনসাধারণের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে এলাকায় কর্মমূখী শিক্ষার মাধ্যমে বেকারত্ব নিরসন, সাধারন মানুষের দুঃখ, কষ্ট লাঘবে রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো।

সর্বোপরি মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু জানান সংসদীয় আসন বাগেরহাট-১ এ মনোনয়ন পেলে আসনটি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd