• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যশোরে বিপুল মহুরির ইয়াবা সেবনের ভিডিও ফাঁস  যবিপ্রবির পঞ্চম উপাচার্য হিসেবে যোগ দিলেন ড. ইয়ারুল কবীর পাকিস্তানের সেনাপ্রধান ইরানে টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় রাখতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য ‘সময় নেই’ যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি হবু বাবাদের মধ্যে আদর্শ রণবীর, যে কারণ বললেন দীপিকা পাড়ুকোন করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল বিশ্বরেকর্ড গড়ল কানাডার বিশ্ববিদ্যালয় হরমুজের পর আরেক প্রণালিতে নজর ট্রাম্পের টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস এটা আমাদের যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী ইসরাইলের ওপর ক্ষেপেছে ইউক্রেন, নেপথ্যে যে কারণ হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ, ভারতের সমস্যা আরও বাড়াবে ৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন শুরু মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ মার্কিন নৌ অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর, দাবি সেন্টকমের পোপ লিওকে উদ্দেশ্য করে ফের ট্রাম্পের পোস্ট, যা বললেন মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল গরমে পা সুস্থ ও সতেজ রাখার ৫ উপায় দীর্ঘদিন গর্ভনিরোধক বড়ি সেবন করলে নারীর স্বাস্থ্যে যে প্রভাব পড়ে রাম চরণ-জাহ্নবীর সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা আজ স্কুলছাত্রী অদিতি হত্যা মামলার রায় মার্কিন নৌ অবরোধের মধ্যে হরমুজ প্রণালিতে কতগুলো জাহাজ চলাচল করেছে মার্কিন-ইসরায়েলি হামলায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতি: ইরান ইরান যুদ্ধ ‘শেষের খুব কাছাকাছি’: ট্রাম্প গুড়ের গজা তৈরির রেসিপি জেনে নিন জাতীয় প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

যশোরে ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

যশোর প্রতিনিধি  / ১১৪ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

যশোর প্রতিনিধি 

হিন্দুত্ববাদী সংগঠন ইসকন (ISKCON) নিষিদ্ধের দাবিতে যশোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) জুম্মার নামাজ শেষে প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ আহলে হাদীছ আন্দোলন ও বাংলাদেশ আহলে হাদীছ যুব সংঘ, যশোর জেলা শাখা।

আয়োজিত মানববন্ধনে বিভিন্ন উপজেলা থেকে আসা সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ইসকনের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন“ইসকন হটাও, দেশ বাঁচাও”, “অহির বিধান কায়েম কর”, “ধর্মীয় উসকানি বন্ধ করো” ইত্যাদি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আহলে হাদীছ যশোর জেলা শাখার সভাপতি খলিলুর রহমান। বক্তব্য রাখেন আহলে হাদীছ যুব সংঘের সভাপতি মাওলানা আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ, আহলে হাদীছ যশোর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আকবর হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে প্রায় চার কোটি আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষ বসবাস করেন—তারা কখনোই ইসকনের ধর্মীয় উসকানিমূলক কর্মকাণ্ড মেনে নেবেন না। বক্তারা অভিযোগ করেন, ইসকন দেশের ভেতরে সাংস্কৃতিক কর্মসূচির আড়ালে ধর্মীয় বিভাজন ও রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তাঁরা আরও বলেন, “দেশে যত ধরনের সাম্প্রদায়িক উস্কানি বা বিশৃঙ্খলা দেখা যায়, তার পেছনে ইসকনের সংশ্লিষ্টতা অস্বীকার করা যায় না।”

আহলে হাদীছ নেতারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসকনের কার্যক্রমের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করে দ্রুত সংগঠনটি নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তারা দাবি করেন, এই সংগঠন বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করছে।

বক্তারা আরও বলেন, “আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি যেন দেশে কোনো ধর্মীয় বিদ্বেষ ছড়ানো না হয়, এবং যারা ইসলামবিরোধী কর্মকাণ্ড করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd