• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যশোরে বিপুল মহুরির ইয়াবা সেবনের ভিডিও ফাঁস  যবিপ্রবির পঞ্চম উপাচার্য হিসেবে যোগ দিলেন ড. ইয়ারুল কবীর পাকিস্তানের সেনাপ্রধান ইরানে টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় রাখতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য ‘সময় নেই’ যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি হবু বাবাদের মধ্যে আদর্শ রণবীর, যে কারণ বললেন দীপিকা পাড়ুকোন করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল বিশ্বরেকর্ড গড়ল কানাডার বিশ্ববিদ্যালয় হরমুজের পর আরেক প্রণালিতে নজর ট্রাম্পের টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস এটা আমাদের যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী ইসরাইলের ওপর ক্ষেপেছে ইউক্রেন, নেপথ্যে যে কারণ হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ, ভারতের সমস্যা আরও বাড়াবে ৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন শুরু মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ মার্কিন নৌ অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর, দাবি সেন্টকমের পোপ লিওকে উদ্দেশ্য করে ফের ট্রাম্পের পোস্ট, যা বললেন মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল গরমে পা সুস্থ ও সতেজ রাখার ৫ উপায় দীর্ঘদিন গর্ভনিরোধক বড়ি সেবন করলে নারীর স্বাস্থ্যে যে প্রভাব পড়ে রাম চরণ-জাহ্নবীর সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা আজ স্কুলছাত্রী অদিতি হত্যা মামলার রায় মার্কিন নৌ অবরোধের মধ্যে হরমুজ প্রণালিতে কতগুলো জাহাজ চলাচল করেছে মার্কিন-ইসরায়েলি হামলায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতি: ইরান ইরান যুদ্ধ ‘শেষের খুব কাছাকাছি’: ট্রাম্প গুড়ের গজা তৈরির রেসিপি জেনে নিন জাতীয় প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

নির্বাচন হলে ক্ষমতা থাকবে ভারতের হাতে: ফরহাদ মজহার

বাংলা সময় ডেস্ক / ১১৫ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
ছবি-সংগৃহীত

রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার বলেছেন, দেশে যদি নির্বাচন হয়, তবে ক্ষমতা ভারতের কাছেই থাকবে।

শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

ফরহাদ মজহার বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ছাত্র-তরুণরা বিপ্লবী সরকার গঠন না করে ভুল করেছে। এর ফলেই দেশে নির্বাচনের মাধ্যমে সব সমস্যার সমাধান হবে- এমন ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে। কিন্তু নির্বাচন হলে আন্তর্জাতিক মহল হাততালি দেবে, ক্ষমতা থাকবে ভারতের হাতে।

তিনি বলেন, তরুণরা এখনো পর্যন্ত একটি পত্রিকাও বের করতে পারেনি। কীভাবে তারা বিপ্লব করবে? ভারত শেখ হাসিনাকে নিয়ে বসে আছে। যে কোনো মুহূর্তে পরিস্থিতি বদলে যেতে পারে। আমরা এখন একটি অবৈধ সরকারের অধীনে আছি, যার কোনো এখতিয়ার নেই ঐকমত্য কমিশন বা অন্য কোনো কমিশন গঠনের। শেখ হাসিনার সংবিধানে যদি আপনি শপথ করেন, তাহলে এটার রক্ষা আপনাকে করতে হবে। এটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না। সংস্কার করতে পারবেন না।

ফরহাদ মজহার বলেন, রাষ্ট্র কোনো তামাশার বিষয় নয়। যদি সংবিধান রাখতে চান, তবে ঐকমত্য কমিশন কেন? আর যদি সংবিধান পরিবর্তন করতে চান, তবে সেটি স্পষ্টভাবে ঘোষণা করতে হবে। পাঁচ তারিখে সংবিধান বাতিল করে নতুন প্রক্রিয়া শুরু হলে এই সব ফালতু কথা বলার প্রয়োজন হতো না। কারণ কর্ম পরিষদে যেটাই আপনি আলোচনা করতেন, যে সিদ্ধান্ত নিতেন, ওটাই তো হয়ে যেতে নতুন গঠনতন্ত্র।

তিনি আরও বলেন, কিছু কিছু ছোট ছোট কনসেপ্ট বা ধারণা খুব গুরুত্বপূর্ণ। চিন্তাকে পরিবর্তন করা যায়। প্রথমটা হলো গণ সার্বভৌমত্ব। যখনই কোনো গণঅভ্যুত্থান হয় ,তখন যেটা কায়েম করতে হয়, এটাকে বলে গণ সার্বভৌমত্ব। জনগণের হাতে ক্ষমতা দেওয়া। গঠনতন্ত্র মানে কি রাষ্ট্রের হাতে ক্ষমতা? আমরা রাষ্ট্র বিশ্বাস করি না। রাষ্ট্রের ক্ষমতা মানে আমলার ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা মানে সেনাবাহিনীর ক্ষমতা। রাষ্ট্র ক্ষমতা পুলিশের ক্ষমতা। কিন্তু এখন জনগণ নিজেরা নিজেদের হাতে ক্ষমতা চায়। যাতে জনগণ সরাসরি যে কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ এবং অংশগ্রহণ করতে পারে। সে সিদ্ধান্ত বাস্তবায়নে সে নিজে অংশগ্রহণ করতে পারে।

সূত্র-ঢাকা পোস্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd