• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যশোরে বিপুল মহুরির ইয়াবা সেবনের ভিডিও ফাঁস  যবিপ্রবির পঞ্চম উপাচার্য হিসেবে যোগ দিলেন ড. ইয়ারুল কবীর পাকিস্তানের সেনাপ্রধান ইরানে টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় রাখতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য ‘সময় নেই’ যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি হবু বাবাদের মধ্যে আদর্শ রণবীর, যে কারণ বললেন দীপিকা পাড়ুকোন করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল বিশ্বরেকর্ড গড়ল কানাডার বিশ্ববিদ্যালয় হরমুজের পর আরেক প্রণালিতে নজর ট্রাম্পের টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস এটা আমাদের যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী ইসরাইলের ওপর ক্ষেপেছে ইউক্রেন, নেপথ্যে যে কারণ হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ, ভারতের সমস্যা আরও বাড়াবে ৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন শুরু মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ মার্কিন নৌ অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর, দাবি সেন্টকমের পোপ লিওকে উদ্দেশ্য করে ফের ট্রাম্পের পোস্ট, যা বললেন মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল গরমে পা সুস্থ ও সতেজ রাখার ৫ উপায় দীর্ঘদিন গর্ভনিরোধক বড়ি সেবন করলে নারীর স্বাস্থ্যে যে প্রভাব পড়ে রাম চরণ-জাহ্নবীর সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা আজ স্কুলছাত্রী অদিতি হত্যা মামলার রায় মার্কিন নৌ অবরোধের মধ্যে হরমুজ প্রণালিতে কতগুলো জাহাজ চলাচল করেছে মার্কিন-ইসরায়েলি হামলায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতি: ইরান ইরান যুদ্ধ ‘শেষের খুব কাছাকাছি’: ট্রাম্প গুড়ের গজা তৈরির রেসিপি জেনে নিন জাতীয় প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

সিরাজগঞ্জে অটোচালক হত্যার রহস্য উদ্ঘাটন

সিরাজগঞ্জ প্রতিনিধি  / ১২১ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জের সলঙ্গা থানার অলিদহ গ্রামের অটো মিশুকচালক আমিরুল ইসলাম হত্যার ঘটনাটি উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করে নিহতের অটোর বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, নিহত আমিরুল ইসলাম (২০) গত ৫ আগস্ট দুপুরে মিশুক নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে সলঙ্গা থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি করা হয়।
পরবর্তীতে ১৮ অক্টোবর বিকেলে রামকৃষ্ণপুর ইউনিয়নের চক নিহাল উত্তরপাড়া গ্রামের একটি ডোবার কচুরিপানার নিচে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আমিরুলের মা কাপড় দেখে লাশটি শনাক্ত করেন। এ ঘটনায় সলঙ্গা থানায় অপহরণ মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেনের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমানের নেতৃত্বে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান ও জেলা গোয়েন্দা শাখার ওসি একরামুল হোসাইনের তত্ত্বাবধানে একটি বিশেষ দল গঠন করা হয়।
তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ হত্যার সঙ্গে জড়িত তিনজনকে সনাক্ত করে গ্রেপ্তার করে। তারা হলো—সাহেব আলী প্রামানিক (২৫), পিতা মৃত সোহরাব আলী, চক নিহাল, সলঙ্গা; আব্দুল আজিম প্রাং (৩১), পিতা মৃত আব্দুল বাহের, ওয়াসিন, তাড়াশ; এবং মনিরুজ্জামান সরকার (৪৪), পিতা মৃত শাহজাহান আলী, চক নিহাল, সলঙ্গা।
গ্রেপ্তারের পর আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় নিহতের লুন্ঠিত অটোর বিভিন্ন যন্ত্রাংশ, যার মধ্যে রয়েছে একটি হ্যান্ডেল, দুটি স্কাপ, একটি মিটার, একটি নষ্ট হেডলাইট, তিনটি চাকা, অটোগাড়ির বডি এবং চারটি ব্যাটারি—এর মধ্যে তিনটি JINDING POWER PLUS এবং একটি H-POWER PLUS কোম্পানির ব্যাটারি।
গ্রেপ্তারকৃত তিনজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd