• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যশোরে বিপুল মহুরির ইয়াবা সেবনের ভিডিও ফাঁস  যবিপ্রবির পঞ্চম উপাচার্য হিসেবে যোগ দিলেন ড. ইয়ারুল কবীর পাকিস্তানের সেনাপ্রধান ইরানে টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় রাখতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য ‘সময় নেই’ যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি হবু বাবাদের মধ্যে আদর্শ রণবীর, যে কারণ বললেন দীপিকা পাড়ুকোন করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল বিশ্বরেকর্ড গড়ল কানাডার বিশ্ববিদ্যালয় হরমুজের পর আরেক প্রণালিতে নজর ট্রাম্পের টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস এটা আমাদের যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী ইসরাইলের ওপর ক্ষেপেছে ইউক্রেন, নেপথ্যে যে কারণ হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ, ভারতের সমস্যা আরও বাড়াবে ৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন শুরু মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ মার্কিন নৌ অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর, দাবি সেন্টকমের পোপ লিওকে উদ্দেশ্য করে ফের ট্রাম্পের পোস্ট, যা বললেন মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল গরমে পা সুস্থ ও সতেজ রাখার ৫ উপায় দীর্ঘদিন গর্ভনিরোধক বড়ি সেবন করলে নারীর স্বাস্থ্যে যে প্রভাব পড়ে রাম চরণ-জাহ্নবীর সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা আজ স্কুলছাত্রী অদিতি হত্যা মামলার রায় মার্কিন নৌ অবরোধের মধ্যে হরমুজ প্রণালিতে কতগুলো জাহাজ চলাচল করেছে মার্কিন-ইসরায়েলি হামলায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতি: ইরান ইরান যুদ্ধ ‘শেষের খুব কাছাকাছি’: ট্রাম্প গুড়ের গজা তৈরির রেসিপি জেনে নিন জাতীয় প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

হঠাৎ কেন সাংগঠনিক টিমের সদস্যদের ঢাকায় ডাকল বিএনপি

Desk Report / ২৫৮ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

মিত্র রাজনৈতিক দলের জন্য সম্ভাব্য আসন রেখে প্রায় ২০০ আসনে প্রাথমিকভাবে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করতে যাচ্ছে বিএনপি।সে লক্ষ্যে আজ বৈঠকে বসছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা।

একই সঙ্গে দলের সাংগঠনিক টিমের সদস্যদেরও গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ডাকা হয়েছে। সেখানে তাদের সঙ্গে বৈঠক করে একক প্রার্থী তালিকা দিয়ে দেওয়া হতে পারে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক হবে। বেলা আড়াইটার দিকে সাংগঠনিক টিমের সদস্যদের নিয়ে আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। উভয় বৈঠকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি অংশ নেবেন।

জানা যায়, ২৮ অক্টোবর অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় ঐকমত্য কমিশন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নের জন্য তাদের সুপারিশ সরকারের হাতে তুলে দেয়। কিন্তু এর আগে ১৭ অক্টোবর বিএনপিসহ ২৫টি রাজনৈতিক দল যে সনদে স্বাক্ষর করেছে তার সঙ্গে মিল পাওয়া যায়নি। এ নিয়ে চরম ক্ষুব্ধ হয় বিএনপি।

গত মঙ্গল ও বুধবার দুই দফা স্থায়ী কমিটির নেতাদের নিয়ে তারেক রহমান বৈঠক করেন। সেখানে পরিস্থিতি পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নেয় বিএনপি। দলের স্থায়ী কমিটির নেতারা মনে করেন, এ নিয়ে রাজপথে কোনো প্রতিক্রিয়া দেখালে তৃতীয় কোনো পক্ষ সুযোগ নিয়ে নির্বাচন বানচাল করতে পারে। সে কারণে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নের সুপারিশ বিষয়ে সংবাদ সম্মেলন করে দলের অবস্থান জানানো হয়।

বিএনপি নেতারা মনে করেন, এসব কারণে গত মাসে একক প্রার্থী ঘোষণার কথা থাকলেও সেটা সম্ভব হয়নি। এই অবস্থায় আজ সোমবার জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

বিএনপির আরেকটি সূত্র জানিয়েছে, জুলাই জাতীয় সনদ ইস্যুসহ বিদ্যমান পরিস্থিতি নিয়েও স্থায়ী কমিটিতে আলোচনা হতে পারে।

রোববার রাতে বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য যুগান্তরকে বলেন, সোমবারের স্থায়ী কমিটির বৈঠকটি মনোনয়ন ইস্যুতে ডাকা হয়েছে। একক প্রার্থী প্রায় চূড়ান্তের পর্যায়ে। এখন সাংগঠনিক টিমের সঙ্গে আলোচনা করে প্রাথমিকভাবে আসনকেন্দ্রিক একক প্রার্থী চূড়ান্ত করা হবে। অতিদ্রুতই দলের পক্ষ থেকে ঘোষণা আসবে। আজ গুলশানে ডাক পাওয়া চারজন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাতে যুগান্তরকে বলেন, হঠাৎ-ই গুলশান কার্যালয়ে ডাকা হয়েছে।

যদিও রোববার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ৩০০ আসনে বিএনপির দলীয় প্রার্থী কিংবা সমর্থিত প্রার্থীর মনোনয়ন প্রক্রিয়া প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে। জনগণের বহুল প্রতীক্ষিত নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সম্ভাব্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিগ্গিরই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থীদের নাম দলের পক্ষ থেকে আমরা জানিয়ে দেব। দল যাকেই যে আসনে মনোনয়ন দেবে, তাকে বিজয়ী করে আনার জন্য জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রত্যেককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

স্থায়ী কমিটির বৈঠকের পর দলের সাংগঠনিক টিমের বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে ডাক পাওয়া চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে থাকতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd