• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যশোরে বিপুল মহুরির ইয়াবা সেবনের ভিডিও ফাঁস  যবিপ্রবির পঞ্চম উপাচার্য হিসেবে যোগ দিলেন ড. ইয়ারুল কবীর পাকিস্তানের সেনাপ্রধান ইরানে টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় রাখতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য ‘সময় নেই’ যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি হবু বাবাদের মধ্যে আদর্শ রণবীর, যে কারণ বললেন দীপিকা পাড়ুকোন করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল বিশ্বরেকর্ড গড়ল কানাডার বিশ্ববিদ্যালয় হরমুজের পর আরেক প্রণালিতে নজর ট্রাম্পের টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস এটা আমাদের যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী ইসরাইলের ওপর ক্ষেপেছে ইউক্রেন, নেপথ্যে যে কারণ হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ, ভারতের সমস্যা আরও বাড়াবে ৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন শুরু মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ মার্কিন নৌ অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর, দাবি সেন্টকমের পোপ লিওকে উদ্দেশ্য করে ফের ট্রাম্পের পোস্ট, যা বললেন মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল গরমে পা সুস্থ ও সতেজ রাখার ৫ উপায় দীর্ঘদিন গর্ভনিরোধক বড়ি সেবন করলে নারীর স্বাস্থ্যে যে প্রভাব পড়ে রাম চরণ-জাহ্নবীর সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা আজ স্কুলছাত্রী অদিতি হত্যা মামলার রায় মার্কিন নৌ অবরোধের মধ্যে হরমুজ প্রণালিতে কতগুলো জাহাজ চলাচল করেছে মার্কিন-ইসরায়েলি হামলায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতি: ইরান ইরান যুদ্ধ ‘শেষের খুব কাছাকাছি’: ট্রাম্প গুড়ের গজা তৈরির রেসিপি জেনে নিন জাতীয় প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, কিশোর নিহত

মেহেদী হাসান, রাজবাড়ী  / ১২১ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

মেহেদী হাসান, রাজবাড়ী 
রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে (ডিভাইডার) ধাক্কা দেওয়ায় এক কিশোর নিহত এবং অপর একজন আহত হয়েছেন। রবিবার (২ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম রিয়াদ আলী শেখ (১৪)। সে সদর উপজেলার দাদশি ইউনিয়নের বড়দোয়াল গ্রামের রহমত আলী শেখের ছেলে। রিয়াদ শ্রীপুর এলাকার কাদেরিয়া বেকারির কর্মচারী ছিল। আহত অপর একজন রওনক সরকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহলাদিপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ বলেন, ‘মোটরসাইকেলে দুজন রাজবাড়ী বাজারের দিকে যাচ্ছিল। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলটি আমাদের হেফাজতে আছে।’  এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd