• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যশোরে বিপুল মহুরির ইয়াবা সেবনের ভিডিও ফাঁস  যবিপ্রবির পঞ্চম উপাচার্য হিসেবে যোগ দিলেন ড. ইয়ারুল কবীর পাকিস্তানের সেনাপ্রধান ইরানে টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় রাখতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য ‘সময় নেই’ যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি হবু বাবাদের মধ্যে আদর্শ রণবীর, যে কারণ বললেন দীপিকা পাড়ুকোন করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল বিশ্বরেকর্ড গড়ল কানাডার বিশ্ববিদ্যালয় হরমুজের পর আরেক প্রণালিতে নজর ট্রাম্পের টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস এটা আমাদের যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী ইসরাইলের ওপর ক্ষেপেছে ইউক্রেন, নেপথ্যে যে কারণ হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ, ভারতের সমস্যা আরও বাড়াবে ৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন শুরু মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ মার্কিন নৌ অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর, দাবি সেন্টকমের পোপ লিওকে উদ্দেশ্য করে ফের ট্রাম্পের পোস্ট, যা বললেন মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল গরমে পা সুস্থ ও সতেজ রাখার ৫ উপায় দীর্ঘদিন গর্ভনিরোধক বড়ি সেবন করলে নারীর স্বাস্থ্যে যে প্রভাব পড়ে রাম চরণ-জাহ্নবীর সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা আজ স্কুলছাত্রী অদিতি হত্যা মামলার রায় মার্কিন নৌ অবরোধের মধ্যে হরমুজ প্রণালিতে কতগুলো জাহাজ চলাচল করেছে মার্কিন-ইসরায়েলি হামলায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতি: ইরান ইরান যুদ্ধ ‘শেষের খুব কাছাকাছি’: ট্রাম্প গুড়ের গজা তৈরির রেসিপি জেনে নিন জাতীয় প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

যশোর কারবালায় ডেভেলপারের বোমা হামলা, থানায় অভিযোগ  

যশোর প্রতিনিধি / ৩৪৪ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

যশোর প্রতিনিধি।।
যশোর শহরের কারবালা এলাকায় এক ডেভেলপারের ৮তলা ভবনে বোমাবাজির অভিযোগ পাওয়া গেছে। ডেভেলপার এস এম রফিকুল ইসলাম হীরক অভিযোগ করেছেন,তিনি ও তার মাকে হত্যার উদ্দেশ্যে এই বোমা হামলা করা হয়। এ ঘটনায় তিনি থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। এর আগে ওই হামলাকারীরা তার ভবনের একটি ফ্ল্যাটও দখল করে নিয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন।
যশোর কোতোয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে রফিকুল ইসলাম হীরক উল্লেখ করেছেন,শহরের কারবালা রোড পানি উন্নয়ন বোর্ডের সামনে তার একটি আটতলা ভবন রয়েছে। ভবনটি তিনি নিজ অর্থায়নে তৈরি করেছেন। ওই ভবনের ষষ্ঠতলায় তার একটি ফ্ল্যাট রয়েছে। এই ফ্ল্যাটের দখল নিতে এবং তাকে হত্যার ষড়যন্ত্র করছেন কারবালা রোড এলাকার তাসলিমা হাসান, তার ছেলে মেহরাব হাসান এবং ফেন্সি হাসান ও তার ছেলে জিসান হাসান, সদরের নারাঙ্গালি এলাকার আনোয়ার গাজী ও তুষার গাজী। এই দুর্বৃত্তরা গত ৩০ অক্টোবর ও ৩১ অক্টোবর রাতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। পাশাপাশি তারা প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর এই দুর্বৃত্ত তার ওই ফ্ল্যাটটির তালা ভেঙ্গে দখল করে ভবন নির্মাণের প্রায় সাত লাখ টাকার মালামাল নিয়ে যায় এবং দেড় লাখ টাকার মালামাল ভাংচুর করে। খবর পেয়ে বিষয়টি জানতে ঘটনাস্থলে গেলে হামলাকারীরা তাকে মারতে যান। তখন তিনি জীবন বাঁচাতে পালিয়ে যান।
এর আগে গত ৪ মে ওই দুর্বৃত্তরা ওই ফ্ল্যাটে হামলা চালিয়ে ভাংচুর করেছিল। এখন ওই ফ্ল্যাটটি দখল করে হীরক ও তার মা দিলারা ইসলামকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত এজাহার দিয়েছেন রফিকুল ইসলাম হীরক। এজাহারে তিনি ও তার মায়ের নিরাপত্তা দাবি করেছেন।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসানাত খান বলেন, বিষয়ে একটি অভিযোগ থানায় জমা হয়েছে, একজন অফিসার তদন্ত করে আইনানুগ  ব্যবস্থা নিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd