• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এবার আলিয়ার সঙ্গে রোম্যান্স করতে আসছেন শাহরুখ আমার চেয়ে আরও অনেক সুন্দরী আছে: পূর্ণিমা হায়দরাবাদ ছেড়ে মুম্বাই পাড়ি দিচ্ছেন আল্লু অর্জুন যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ইসহাক মাদারীপুরে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে হামের উপসর্গে একদিনে হাসপাতালে ভর্তি ৩২ শিশু আন্দোলনে রক্ত, রাজনীতিতে বঞ্চনা: সিদ্ধিরগঞ্জে ৫৪ বছরে প্রাপ্তি শুধু এক এমপি পদ এনসিটি নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছি: নৌপরিবহণ মন্ত্রী তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা মূল্যবৃদ্ধির পর বাড়ল জ্বালানি তেলের সরবরাহ ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০ দুপুরের মধ্যে তিন বিভাগে ঝড়বৃষ্টির আভাস ইরান যুদ্ধ চায় না, আত্মরক্ষা করছে: পেজেশকিয়ান যে কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় বসছে না ইরান ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ হাজার লিটার তেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি

রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ইসহাক

বাংলা সময় ডেস্ক / ২৭ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

সাবেক যুবদল নেতা ও ঢাকা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইসহাক সরকারের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান এখন প্রায় চূড়ান্ত। সংশ্লিষ্ট সূত্র জানায়, তার যোগদান নিশ্চিতের পথে। একইসঙ্গে দলটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতির দায়িত্ব দেওয়ার বিষয়েও তাকে নিয়ে আলোচনা চলছে।

শনিবার (১৮ এপ্রিল) এনসিপির পক্ষ থেকে এ বিষয়ে ইঙ্গিত দেওয়ার পর যুগান্তরের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন ইসহাক সরকার।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাকে রাজনীতি করতে হবে, তাই যে আমাকে রাস্তা ও পথ তৈরি করে দিবে আমি সেখানেই যেয়ে জনগণের পাশে থাকতে চাই।’ নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে কাজ করে জনগণের সেবা করাই তার মূল লক্ষ্য বলেও জানান তিনি।

নিজ দলের প্রতি অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘এই দল করেছি, সেই দলের কাছ থেকে ন্যূনতম সহানুভূতি পাচ্ছি না। আমাদেরকে যদি এভাবে বঞ্চিত রাখা হয়, তাহলে আমার জন্য এটা সম্ভব না।’

দলের ভেতরে অবহেলা ও দখলদারিত্বের অভিযোগ তুলে ইসহাক বলেন, আমার অফিস দখল করে নিছে, সব কিছু দখল করে নিছে। আমি তো বিচার পাইনি, কোথাও বিচার নাই। এ অবস্থায় তিনি নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানান।

তিনি আরও বলেন, আমার তো রাজনীতি করতে হবে। জনগণের পাশে থেকে সেবা দেওয়া আমার নৈতিক দায়িত্ব। এটার জন্য তো বছর পর বছর জেল খেটেছি, হামলার শিকার হয়েছি।

অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি বিএনপিতে ছিলাম, ১৯৯৬ সাল থেকে আন্দোলন-সংগ্রামে কাজ করছি। তবে বর্তমানে নিজেকে উপেক্ষিত মনে করছেন বলে জানান তিনি। ক্ষমতা আসার পর কেন আমাদের ভিতরে এরকম বিমাতাসুলভ আচরণ—এটা আমরা নিতে পারতেছি না—বলেন তিনি।

তবে অন্য কোনো দলের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নিতে চান না বলেও স্পষ্ট করেন ইসহাক সরকার। আমি অন্য কোনো দলের প্রতি আমার কোনো রাগ বা আক্রমণ করার কথা নাই। আমি ইনশাল্লাহ রাজনীতি করতে চাই—যোগ করেন তিনি।

 

রাজনৈতিক সূত্রে জানা গেছে, তরুণদের নিয়ে গঠিত এনসিপিতে সম্প্রতি বিভিন্ন দলের নেতাকর্মীরা যোগ দিচ্ছেন। বিএনপি থেকে বহিষ্কৃত নেতাদের সঙ্গেও দলটির যোগাযোগ বাড়ছে, যার অংশ হিসেবেই ইসহাক সরকারের যোগদান প্রায় চূড়ান্ত। একই সঙ্গে তাকে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতির দায়িত্বে আনার বিষয়েও দলের ভেতরে আলোচনা চলছে।

উল্লেখ্য, মোহাম্মদ ইসহাক সরকার একসময় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং পরে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ৪ ফেব্রুয়ারি তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রতীক ‘ফুটবল’ নিয়ে ঢাকা-৭ (লালবাগ ও কামরাঙ্গীরচর) আসনে নির্বাচন করে বিএনপি প্রার্থী হামিদুর রহমানের কাছে পরাজিত হয়ে তৃতীয় স্থান অর্জন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd