• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী, গুঞ্জন নয় বেনাপোলের পুটখালী সীমান্তে মাদক সহ ৫ ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন দিগন্ত, ডিসিসিআইয়ের সঙ্গে সমঝোতা চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, হাসপাতালে বিশেষ নিরাপত্তাকর্মী আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না বলে আশা করব: স্পিকার ফের বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা, হরমুজে মার্কিন চাপ অব্যাহত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শেষ দিনের সাক্ষাৎকার চলছে পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত ইরান :মোজতবা খামেনি ইরান যুদ্ধে ক্ষতি ৫০ বিলিয়ন ডলার, ৫০ দিনে ডোনাল্ড ট্রাম্প একটু বেশিই কথা বলেন: ইরান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার চেয়ে যুদ্ধ শুরুর সম্ভাবনাই বেশি লোকসভায় ভোটে নরেন্দ্র মোদির বড় পরাজয় বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবারও হামলা: হুঁশিয়ারি ট্রাম্পের লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলা: ফরাসি সেনা নিহত ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু এক রাতেই ৫ হাজার লিটার ডিজেল উধাও,তদন্তের নির্দেশ এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান

প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ১৬ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
ছবি-সংগৃহীত

বারবার প্রধানমন্ত্রীর প্রশংসা করায় স্বাস্থ্যমন্ত্রীকে প্রশংসা কম করতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী তাকে এ কথা বলেন।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর প্রশংসামূলক বক্তব্যের মাঝেই তাকে সংযত হতে বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বারবার প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করছিলেন। এ সময় প্রধানমন্ত্রী মঞ্চ থেকেই বলেন, মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম কইরেন। এতে মিলনায়তনে উপস্থিতদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়।

এর জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, খুব প্রশংসা করি নাই যতটুকু আপনি করতেছেন, সামান্যই বলেছি।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে  দেশের স্বাস্থ্য খাত উন্নয়নে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে সংশ্লিষ্ট সবাইকে পরিবর্তনের অংশ হতে হবে এবং মানবসেবাকে কেন্দ্রবিন্দুতে রেখে কাজ করতে হবে।

তিনি আরও জানান, সরকারের জিরো টলারেন্স নীতির আওতায় স্বাস্থ্য খাতসহ সব ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। মাঠপর্যায়ের চিকিৎসকদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তাদের সঙ্গে সমন্বয় বৃদ্ধি ও কাজের পরিবেশ উন্নয়ন সরকারের অগ্রাধিকার।

সম্মেলনে উপস্থিত স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশে তিনি আহ্বান জানান, ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করতে। পাশাপাশি উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd