• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী, গুঞ্জন নয় বেনাপোলের পুটখালী সীমান্তে মাদক সহ ৫ ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন দিগন্ত, ডিসিসিআইয়ের সঙ্গে সমঝোতা চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, হাসপাতালে বিশেষ নিরাপত্তাকর্মী আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না বলে আশা করব: স্পিকার ফের বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা, হরমুজে মার্কিন চাপ অব্যাহত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শেষ দিনের সাক্ষাৎকার চলছে পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত ইরান :মোজতবা খামেনি ইরান যুদ্ধে ক্ষতি ৫০ বিলিয়ন ডলার, ৫০ দিনে ডোনাল্ড ট্রাম্প একটু বেশিই কথা বলেন: ইরান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার চেয়ে যুদ্ধ শুরুর সম্ভাবনাই বেশি লোকসভায় ভোটে নরেন্দ্র মোদির বড় পরাজয় বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবারও হামলা: হুঁশিয়ারি ট্রাম্পের লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলা: ফরাসি সেনা নিহত ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু এক রাতেই ৫ হাজার লিটার ডিজেল উধাও,তদন্তের নির্দেশ এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান

ইরান যুদ্ধে ক্ষতি ৫০ বিলিয়ন ডলার, ৫০ দিনে

Reporter Name / ৪৬ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের যৌথ হামলা শুরুর পর স্বল্প সময়ের ব্যবধানে এই সংঘাত পরিণত হয় বৈশ্বিক জ্বালানি যুদ্ধে। এর মধ্যে হরমুজ প্রণালি বন্ধের কারণে গেল ৫০ দিনে বিশ্বজুড়ে অন্তত ৫০০ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নিত হয়েছে। যার আর্থিক ক্ষতির পরিমাণ ৫০ বিলিয়ন (৫ হাজার কোটি) ডলারেরও বেশি।

এর পাল্টা জবাবে উপসাগরীয় দেশের জ্বালানি স্থাপনায় হামলা ও বিশ্ব জ্বালানির গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান।

সবশেষ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া ইরানি বন্দর বন্ধ ঘোষণার জেরে টালমাটাল হয়ে যায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা। যদিও ইরানের যুদ্ধবিরতির অংশ হিসেবে লেবাননের যুদ্ধ বন্ধ হওয়ায় দীর্ঘ ৪৭ দিন পর হরমুজ সচল হয়। কিন্তু মার্কিন অবরোধ অব্যাহত থাকায় গুরুত্বপূর্ণ এই প্রণালিটি আবারও বন্ধ করে দেয় ইরান। এ অবস্থার মধ্যে বিশ্বব্যাপী তীব্র জ্বালানি সংকটের এক চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করেছে বার্তা সংস্থা রয়টার্স
 আধুনিক ইতিহাসের সবথেকে বড় জ্বালানি বিপর্যয় হিসেবে উল্লেখ করে এক পরিসংখ্যানে রয়টার্স বলছে, হরমুজ প্রণালি বন্ধের পর বিশ্বজুড়ে অন্তত ৫০০ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হয়েছে। যা যুক্তরাষ্ট্রের প্রায় এক মাসের তেলের চাহিদার সমান। আর আর্থিক ক্ষতির পরিমাণ ৫০ বিলিয়ন ডলারেরও বেশি।এছাড়াও চলমান এই যুদ্ধের কারণে ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৬টি আরব দেশের গড় তেল বিক্রির পরিমাণ কমেছে ২০৬ মিলিয়ন ব্যারেলেরও বেশি।

রয়টার্স বলছে, বিশ্ববাজারে ৫০০ মিলিয়ন ব্যারেল তেলের সরবরাহ ঘাটতি মানে ১০ সপ্তাহের জন্য বিশ্বজুড়ে সব পরিবহণ ফ্লাইটের সংখ্যা কমিয়ে আনা। যদি এই তেলের মজুদ না থাকে তাহলে অন্তত ১১ দিন সড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকতে পারে। এমনকি ৫০০ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ আটকে যাওয়া মানে ৫ দিনের জন্য পুরো বিশ্ব অর্থনীতিতে তেলের সরবরাহ বন্ধ থাকা।
আরও বলা হচ্ছে, এই জ্বালানি পুরো ইউরোপের এক মাসেরও বেশি সময়ের চাহিদার সমান। যা দিয়ে মার্কিন সেনাবাহিনীর ৬ বছরের জ্বালানি চাহিদা পূরণ করা যাবে।এবং এই জ্বালানি দিয়ে পুরো পৃথিবীর শিপিং ইন্ডাস্ট্রি চালানো যাবে প্রায় ৪ মাস পর্যন্ত।

গত মার্চ মাসে উপসাগরীয় আরব দেশগুলো প্রতিদিন প্রায় ৮০ লাখ ব্যারেল তেল উৎপাদন করতে পারেনি। এটি বিশ্বের দুই বড় কোম্পানি এক্সন মবিল ও শেভরন এর সম্মিলিত উৎপাদনের সমান।

সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো থেকে বিমানের জ্বালানি রপ্তানি মারাত্মকভাবে কমে গেছে। যেখানে ফেব্রুয়ারিতে প্রায় ২ কোটি ব্যারেল রপ্তানি হতো, মার্চ ও এপ্রিলে তা নেমে এসেছে মাত্র ৪০ লাখ ব্যারেলে।

এপ্রিলে বিশ্বজুড়ে তেলের মজুত প্রায় সাড়ে ৪ কোটি ব্যারেল কমেছে এবং মার্চ থেকে প্রতিদিন প্রায় ১ কোটি ২০ লাখ ব্যারেল তেলের উৎপাদন ব্যাহত হচ্ছে যা কাটিয়ে ওঠতে দীর্ঘ সময় লাগতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd