বিপুল মহরি নামে এক বিতর্কিত চাঁদাবাজ দখল বাজি ও মাদক কারবারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।অভিযোগ, আলোচিত বিপুল হোসেন ওরফে বিপুল মহুরির বিরুদ্ধে, এবার প্রকাশ্যে এসেছে ইয়াবা সেবনের ভিডিও। অভিযোগ রয়েছে, উপজেলার আরবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন বিপুল মহুরি।যা নিয়ে তীব্র ক্ষোভ ও সমালোচনা ছড়িয়ে পড়েছে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে।
স্থানীয়রা জানান, বিশেষ করে ৫ আগস্টের পর থেকে আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি। কয়েকদিন আগে সাবেক মেম্বার ডালিমের অফিসে হামলা চালানোর অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, কদমতলা মোড়ের একটি বিরোধপূর্ণ জমি দখলের মধ্যেও তার নাম রয়েছে।
এলাকাবাসীর একাংশ ও স্থানীয় রাজনৈতিক মহল বলছে, বিপুল মহুরি এখন বিএনপির জন্য “বিষফোঁড়া” হয়ে দাঁড়িয়েছেন। তার কর্মকাণ্ডে দলটির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয় বিএনপির নেতৃবৃন্দও ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, তার মতো ব্যক্তির কারণে দলের নীতিনির্ধারকদের অবস্থান প্রশ্নবিদ্ধ হচ্ছে।
এ বিষয়ে বিপুল মহুরির বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। ওই ভিডিও এআই দিয়ে তৈরি। তার বিরুদ্ধে নানা অভিযোগ অস্বীকার করেন তিনি।
অন্যদিকে, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন,বিষয়টি তাদের নজরে এসেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।