• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যশোরে বিপুল মহুরির ইয়াবা সেবনের ভিডিও ফাঁস  যবিপ্রবির পঞ্চম উপাচার্য হিসেবে যোগ দিলেন ড. ইয়ারুল কবীর পাকিস্তানের সেনাপ্রধান ইরানে টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় রাখতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য ‘সময় নেই’ যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি হবু বাবাদের মধ্যে আদর্শ রণবীর, যে কারণ বললেন দীপিকা পাড়ুকোন করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল বিশ্বরেকর্ড গড়ল কানাডার বিশ্ববিদ্যালয় হরমুজের পর আরেক প্রণালিতে নজর ট্রাম্পের টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস এটা আমাদের যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী ইসরাইলের ওপর ক্ষেপেছে ইউক্রেন, নেপথ্যে যে কারণ হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ, ভারতের সমস্যা আরও বাড়াবে ৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন শুরু মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ মার্কিন নৌ অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর, দাবি সেন্টকমের পোপ লিওকে উদ্দেশ্য করে ফের ট্রাম্পের পোস্ট, যা বললেন মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল গরমে পা সুস্থ ও সতেজ রাখার ৫ উপায় দীর্ঘদিন গর্ভনিরোধক বড়ি সেবন করলে নারীর স্বাস্থ্যে যে প্রভাব পড়ে রাম চরণ-জাহ্নবীর সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা আজ স্কুলছাত্রী অদিতি হত্যা মামলার রায় মার্কিন নৌ অবরোধের মধ্যে হরমুজ প্রণালিতে কতগুলো জাহাজ চলাচল করেছে মার্কিন-ইসরায়েলি হামলায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতি: ইরান ইরান যুদ্ধ ‘শেষের খুব কাছাকাছি’: ট্রাম্প গুড়ের গজা তৈরির রেসিপি জেনে নিন জাতীয় প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

মার্কিন নৌ অবরোধের মধ্যে হরমুজ প্রণালিতে কতগুলো জাহাজ চলাচল করেছে

বাংলা সময় ডেস্ক / ২১ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ অবরোধের মধ্যেই আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) অন্তত তিনটি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থা এএসইজি ও কেপলার এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

তথ্যানুযায়ী, পানামার পতাকাবাহী জাহাজ ‘পিস গালফ’ ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নির্দেশিত নতুন রুট ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দরের দিকে যাচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তালিকায় থাকা ‘রিচ স্টারি’ এবং ‘এলপিস’ নামক দুটি জাহাজও নিরাপদে এই জলপথ অতিক্রম করেছে। যেহেতু এই তিনটি জাহাজ ইরানি কোনো বন্দরে যাচ্ছিল না, তাই মার্কিন অবরোধের আওতায় তারা পড়েনি।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অনুযায়ী সোমবার (১৩ এপ্রিল) সকাল থেকে মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের সব বন্দরে নৌ-অবরোধ কার্যকর শুরু করেছে। এর ফলে কোনো দেশই ইরানের বন্দরে পণ্য আনা-নেওয়া করতে পারছে না। অন্যদিকে, ইরান এই অবরোধের পাল্টা জবাব হিসেবে প্রতিবেশী দেশগুলোর বন্দরে হামলার হুমকি দিয়ে রেখেছে। বর্তমানে লারক দ্বীপের উত্তর ও দক্ষিণ দিক দিয়ে একটি বিশেষ করিডোর ব্যবহার করে সীমিত পরিসরে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান।

হরমুজ প্রণালির শিপ-ট্র্যাকিং ডেটা অনুযায়ী, এই রুটের বর্তমান পরিস্থিত খুবই উদ্বেগজনক। যুদ্ধের আগে যেখানে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে ১০০টি জাহাজ চলাচল করত, সেখানে ২৮ ফেব্রুয়ারি থেকে ১২ এপ্রিল পর্যন্ত ৪৩ দিনে মাত্র ২৭৯টি জাহাজ চলাচল করেছে।

গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। যুদ্ধবিরতির পর এ পর্যন্ত মাত্র ৪৫টি জাহাজ এই প্রণালিতে প্রবেশ বা বের হতে পেরেছে।

কেপলার-এর তথ্য অনুযায়ী, যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত মোট ২২টি জাহাজ হামলার শিকার হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৮টি জাহাজ আক্রান্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের জলসীমায়। এছাড়া ওমান, কাতার, ইরাক এবং সৌদি আরবের জলসীমায়ও জাহাজ আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে।

যুদ্ধের আগে জাহাজগুলো নির্দিষ্ট দুটি লেন ব্যবহার করত। গত ২ মার্চ ইরানের আইআরজিসি এই প্রণালি ‘বন্ধ’ ঘোষণা করে এবং মাইন থাকার আশঙ্কায় নতুন ম্যাপ অনুযায়ী চলাচলের নির্দেশ দেয়। জাহাজগুলোকে লারক দ্বীপের উত্তর দিক দিয়ে প্রবেশ এবং দক্ষিণ দিক দিয়ে বের হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের ফলে নতুন উত্তেজনার পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে। কয়েক শ’ জাহাজ পারস্য উপসাগরে আটকা পড়ে আছে।

এই যুদ্ধের ফলে বিশ্বের তেল ও গ্যাস সরবরাহ প্রায় ২০ শতাংশ কমে গেছে, যা ইতিহাসের সবথেকে বড় জ্বালানি সংকট তৈরি করেছে। বিশেষ করে এশীয় দেশগুলো এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd