• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যশোরে বিপুল মহুরির ইয়াবা সেবনের ভিডিও ফাঁস  যবিপ্রবির পঞ্চম উপাচার্য হিসেবে যোগ দিলেন ড. ইয়ারুল কবীর পাকিস্তানের সেনাপ্রধান ইরানে টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় রাখতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য ‘সময় নেই’ যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি হবু বাবাদের মধ্যে আদর্শ রণবীর, যে কারণ বললেন দীপিকা পাড়ুকোন করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল বিশ্বরেকর্ড গড়ল কানাডার বিশ্ববিদ্যালয় হরমুজের পর আরেক প্রণালিতে নজর ট্রাম্পের টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস এটা আমাদের যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী ইসরাইলের ওপর ক্ষেপেছে ইউক্রেন, নেপথ্যে যে কারণ হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ, ভারতের সমস্যা আরও বাড়াবে ৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন শুরু মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ মার্কিন নৌ অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর, দাবি সেন্টকমের পোপ লিওকে উদ্দেশ্য করে ফের ট্রাম্পের পোস্ট, যা বললেন মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল গরমে পা সুস্থ ও সতেজ রাখার ৫ উপায় দীর্ঘদিন গর্ভনিরোধক বড়ি সেবন করলে নারীর স্বাস্থ্যে যে প্রভাব পড়ে রাম চরণ-জাহ্নবীর সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা আজ স্কুলছাত্রী অদিতি হত্যা মামলার রায় মার্কিন নৌ অবরোধের মধ্যে হরমুজ প্রণালিতে কতগুলো জাহাজ চলাচল করেছে মার্কিন-ইসরায়েলি হামলায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতি: ইরান ইরান যুদ্ধ ‘শেষের খুব কাছাকাছি’: ট্রাম্প গুড়ের গজা তৈরির রেসিপি জেনে নিন জাতীয় প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

সঠিক সময়ে স্থানীয় নির্বাচনের ব্যবস্থা করবে সরকার: মির্জা ফখরুল

বাংলা সময় ডেস্ক / ৫৩ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনকে বিএনপি সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, সরকার সঠিক সময়ে স্থানীয় নির্বাচনের ব্যবস্থা করবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এছাড়া বর্তমান প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ‘নতুন বাংলাদেশ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাচ্ছে না। স্থানীয় সরকার নির্বাচনের বেশ কিছু সরকারি নিয়ম-কানুন ও মেয়াদোত্তীর্ণ হওয়ার বিষয় রয়েছে। সবগুলো হিসাব এক জায়গায় নিয়ে এসে সরকারের তরফ থেকে সঠিক সময়ে আমরা এই নির্বাচনগুলোর ব্যবস্থা করব। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া হবে।

খালেদা জিয়ার অবদান ইতিহাসে লেখা থাকবে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এই অফিসটি আমাদের কাছে অত্যন্ত প্রিয়। এখান থেকেই গণতন্ত্র উত্তরণের সব আন্দোলন পরিচালিত হয়েছে। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, তার সভাপতিত্বে এখানে আমরা বহু সভা করেছি। তিনি জনগণকে গণতান্ত্রিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছেন।

 

তিনি আরও বলেন, আজ খুব কষ্টের সঙ্গে আমাদের মহান নেত্রীকে স্মরণ করতে হয়। তিনি বাংলাদেশের সামগ্রিক গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। ৮৯ এর গণআন্দোলন, ৯১ এ সরকার গঠন এবং ৯৬ এর পর প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমি বিশ্বাস করি, শুধু বাংলাদেশ নয়, এশিয়া প্যাসিফিক অঞ্চলে গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি অন্যতম শ্রেষ্ঠ নেতা। আগামীতে গণতন্ত্রের সংগ্রামের ইতিহাস লেখা হলে তার এই অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি, তাকে যেন বেহেশত নসিব করা হয়।

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভূয়সী প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, আমরা এখন নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমাদের তরুণ নেতা, দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা কাজ শুরু করেছি। অতি অল্প সময়ের মধ্যেই তিনি দেশের মানুষের মনে একটি শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও শক্তিশালী হয়ে উঠবে এবং বর্তমান সরকার তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সফল হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে লক্ষ্য ছিল, সত্যিকার অর্থেই একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, তা বাস্তবায়নে দেশের সব মানুষ আগের মতোই আমাদের দলকে সহায়তা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd