• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এবার আলিয়ার সঙ্গে রোম্যান্স করতে আসছেন শাহরুখ আমার চেয়ে আরও অনেক সুন্দরী আছে: পূর্ণিমা হায়দরাবাদ ছেড়ে মুম্বাই পাড়ি দিচ্ছেন আল্লু অর্জুন যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ইসহাক মাদারীপুরে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে হামের উপসর্গে একদিনে হাসপাতালে ভর্তি ৩২ শিশু আন্দোলনে রক্ত, রাজনীতিতে বঞ্চনা: সিদ্ধিরগঞ্জে ৫৪ বছরে প্রাপ্তি শুধু এক এমপি পদ এনসিটি নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছি: নৌপরিবহণ মন্ত্রী তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা মূল্যবৃদ্ধির পর বাড়ল জ্বালানি তেলের সরবরাহ ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০ দুপুরের মধ্যে তিন বিভাগে ঝড়বৃষ্টির আভাস ইরান যুদ্ধ চায় না, আত্মরক্ষা করছে: পেজেশকিয়ান যে কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় বসছে না ইরান ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ হাজার লিটার তেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি

চৌগাছায় মাদকসহ তিনজন গ্রেপ্তার

যশোর অফিস / ৮৬ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

যশোর অফিস
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মাদকবিরোধী অভিযানে যশোরের চৌগাছা উপজেলা থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে চৌগাছার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
দুপুর ১২টার দিকে চৌগাছা উপজেলার পুড়াপাড়া খালপাড়া এলাকায় মিন্টু সরকার (৪১)-এর নিজ বসতঘরে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত মনু মিয়ার ছেলে। এ ঘটনায় উপ-পরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
একই দিন দুপুর ১টার দিকে চৌগাছার স্বরূপদাহ ইউনিয়নের টেংগুরপুর কারিকরপাড়া এলাকায় অভিযান চালিয়ে শামছুন নাহার বেগম (৬৮)কে তার নিজ বসতঘর থেকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তিনি মহসিন ফকিরের স্ত্রী।এ ঘটনায়ও উপ-পরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে থানায় নিয়মিত মামলা দায়ের করেন।
পরবর্তীতে দুপুর ২টার দিকে চৌগাছা তারিনিবাস কদমতলা এলাকায় অভিযান চালিয়ে পুল্লাদ আলী ফকির (৬২)-এর নিজ বসতঘর থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি মৃত ওমর আলীর ছেলে। এ ঘটনায় পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd