• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যশোরে বিপুল মহুরির ইয়াবা সেবনের ভিডিও ফাঁস  যবিপ্রবির পঞ্চম উপাচার্য হিসেবে যোগ দিলেন ড. ইয়ারুল কবীর পাকিস্তানের সেনাপ্রধান ইরানে টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় রাখতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য ‘সময় নেই’ যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি হবু বাবাদের মধ্যে আদর্শ রণবীর, যে কারণ বললেন দীপিকা পাড়ুকোন করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল বিশ্বরেকর্ড গড়ল কানাডার বিশ্ববিদ্যালয় হরমুজের পর আরেক প্রণালিতে নজর ট্রাম্পের টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস এটা আমাদের যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী ইসরাইলের ওপর ক্ষেপেছে ইউক্রেন, নেপথ্যে যে কারণ হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ, ভারতের সমস্যা আরও বাড়াবে ৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন শুরু মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ মার্কিন নৌ অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর, দাবি সেন্টকমের পোপ লিওকে উদ্দেশ্য করে ফের ট্রাম্পের পোস্ট, যা বললেন মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল গরমে পা সুস্থ ও সতেজ রাখার ৫ উপায় দীর্ঘদিন গর্ভনিরোধক বড়ি সেবন করলে নারীর স্বাস্থ্যে যে প্রভাব পড়ে রাম চরণ-জাহ্নবীর সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা আজ স্কুলছাত্রী অদিতি হত্যা মামলার রায় মার্কিন নৌ অবরোধের মধ্যে হরমুজ প্রণালিতে কতগুলো জাহাজ চলাচল করেছে মার্কিন-ইসরায়েলি হামলায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতি: ইরান ইরান যুদ্ধ ‘শেষের খুব কাছাকাছি’: ট্রাম্প গুড়ের গজা তৈরির রেসিপি জেনে নিন জাতীয় প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

সামনের দিন গুলোর গতিপথ নির্ধারণ করবে আগামী নির্বাচন: শ্রীমঙ্গলে নবাগত ডিসি

মৌলভীবাজার প্রতিনিধি: / ১২৬ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক (ডিসি) তৌহিদুজ্জামান পাভেল বলেছেন, “বাংলাদেশের আগামী নির্বাচন শুধু একটি নির্বাচন নয়; এটি আগামী একশ বছরের বাংলাদেশের গতিপথ নির্ধারণ করবে। সেখানে গণভোটসহ বেশ কিছু প্রসঙ্গ আমরা শুনছি। জনগণকে সেই প্রেক্ষাপট বুঝতে হবে, আর জনগণ যেদিকে রায় দেবে সেটিই হবে চূড়ান্ত।”
সোমবার (২৪শে নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
“মৌলভীবাজার একটি ইউনিক জেলা”ডিসি তৌহিদুজ্জামান পাভেল বলেন,“দল-মত নির্বিশেষে মৌলভীবাজার একটি অসাধারণ জেলা। এখানে প্রায় ২৪টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস—এই অসাধারণ হারমোনিটা আমাদের বড় শক্তি। আমরা এই সম্প্রীতিকে কাজে লাগিয়ে শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের উন্নয়নে কাজ করবো।”
তিনি আরও বলেন,“আমরা সততা, দরদ ও ন্যায়নিষ্ঠার সঙ্গে প্রশাসন পরিচালনা করছি এবং করব। উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ডসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা আছেন—কোনো ভুলভ্রান্তি হলে আমাকে জানাবেন, আমি তা সংশোধন করব। আমরা জনগণের পাশে আছি, জনসেবাই আমাদের প্রধান লক্ষ্য।”
জাতীয় নির্বাচন প্রসঙ্গে ডিসি বলেন, “সামনে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টা নির্বাচন সম্পর্কে ইতোমধ্যেই আমাদের সঙ্গে আলোচনা করেছেন। তিনি এমন একটি নির্বাচন আয়োজনের কথা ভাবছেন, যা জাতির দীর্ঘমেয়াদি দিকনির্দেশনা নির্ধারণ করবে। আমরা সে লক্ষ্যেই কাজ করছি।”
শ্রীমঙ্গলের সমস্যা–সম্ভাবনা নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন। উপস্থিত ছিলেন—সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উন্মুক্ত আলোচনায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা শ্রীমঙ্গলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।
জেলা প্রশাসকের অগ্রাধিকার ডিসি তৌহিদুজ্জামান পাভেল বলেন,“এই জেলায় নতুন যোগদান করেছি। আপনাদের সঙ্গে নিয়ে শ্রীমঙ্গলের যানজট নিরসন, মাদকবিরোধী কার্যক্রম, পর্যটনের বিকাশ, অবকাঠামো উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আরও শক্তিশালী করার কাজে একসাথে এগিয়ে যাবো।”তিনি প্রশাসনের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd