• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যশোরে বিপুল মহুরির ইয়াবা সেবনের ভিডিও ফাঁস  যবিপ্রবির পঞ্চম উপাচার্য হিসেবে যোগ দিলেন ড. ইয়ারুল কবীর পাকিস্তানের সেনাপ্রধান ইরানে টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় রাখতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য ‘সময় নেই’ যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি হবু বাবাদের মধ্যে আদর্শ রণবীর, যে কারণ বললেন দীপিকা পাড়ুকোন করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল বিশ্বরেকর্ড গড়ল কানাডার বিশ্ববিদ্যালয় হরমুজের পর আরেক প্রণালিতে নজর ট্রাম্পের টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস এটা আমাদের যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী ইসরাইলের ওপর ক্ষেপেছে ইউক্রেন, নেপথ্যে যে কারণ হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ, ভারতের সমস্যা আরও বাড়াবে ৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন শুরু মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ মার্কিন নৌ অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর, দাবি সেন্টকমের পোপ লিওকে উদ্দেশ্য করে ফের ট্রাম্পের পোস্ট, যা বললেন মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল গরমে পা সুস্থ ও সতেজ রাখার ৫ উপায় দীর্ঘদিন গর্ভনিরোধক বড়ি সেবন করলে নারীর স্বাস্থ্যে যে প্রভাব পড়ে রাম চরণ-জাহ্নবীর সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা আজ স্কুলছাত্রী অদিতি হত্যা মামলার রায় মার্কিন নৌ অবরোধের মধ্যে হরমুজ প্রণালিতে কতগুলো জাহাজ চলাচল করেছে মার্কিন-ইসরায়েলি হামলায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতি: ইরান ইরান যুদ্ধ ‘শেষের খুব কাছাকাছি’: ট্রাম্প গুড়ের গজা তৈরির রেসিপি জেনে নিন জাতীয় প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

খাসোগি হত্যার বিষয়ে সৌদি যুবরাজ কিছুই জানতেন না, দাবি ট্রাম্পের

বাংলা সময় ডেস্ক / ১২৭ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০১৮ সালে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ড সম্পর্কে ‘কিছুই জানতেন না’।  মঙ্গলবার তিনি ওয়াশিংটনে যুবরাজকে স্বাগত জানিয়ে এ মন্তব্য করেন।

তবে ট্রাম্পের বক্তব্য ২০২১ সালে প্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে সাংঘর্ষিক। খাশোগি হত্যায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের জড়িত থাকার অভিযোগ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো প্রকাশ করেছে।

সেই প্রতিবেদনে বলা হয়েছিল, যুবরাজ খাশোগিকে ‘গ্রেফতার বা হত্যা’ করার পরিকল্পনায় অনুমোদন দিয়েছিলেন। তবে যুবরাজ অভিযানের নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেছেন।

এর আগে খাসোগি হত্যাকাণ্ড নিয়ে ওয়াশিংটন ও রিয়াদের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল।

হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, ‘খাসোগির হত্যাকাণ্ডের ব্যাপারে যুবরাজ কিছুই জানতেন না। আমাদের অতিথিকে বিব্রত করার দরকার নেই।’

এ প্রসঙ্গে যুবরাজ বলেন, হত্যাকাণ্ডটি ‘বেদনাদায়ক’ ও  ‘বড় ভুল’, তবে সৌদি আরব যথাযথ পদক্ষেপ নিয়েছে।

 

২০২১ সালের মার্কিন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের সময় সৌদি আরব সেটিকে নেতিবাচক, মিথ্যা ও অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করে। যুক্তরাষ্ট্র ওই সময় কয়েকজন সৌদি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে যুবরাজের বিরুদ্ধে সরাসরি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

গতকাল মঙ্গলবার যুবরাজের সঙ্গে সাক্ষাতে ট্রাম্প পারমাণবিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। যুবরাজ জানান, যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ ৬০০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ১ ট্রিলিয়ন ডলার করা হচ্ছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান কিনবে সৌদি আরব।

খাসোগির স্ত্রী হানান এলাত্র এক্সে যুবরাজের কাছে প্রকাশ্য ক্ষমা ও ক্ষতিপূরণ দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd