• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইনস্টাগ্রামে পাকিস্তানি অভিনেত্রীর রহস্যময় পোস্ট জুলাই নিয়ে চমকের মন্তব্য ঘিরে বিভ্রান্তি কোহলির ‘লাইক’ বিতর্ক ১২ বছর পর মুখ খুললেন সাবেক প্রেমিকা লেবাননে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ৫০ হাজার ঘরবাড়ি ভারতে একাধিক ট্রাক-গাড়ির সংঘর্ষ, নিহত ১১ সংসদে নোয়াখালী বিভাগের দাবি তুললেন হান্নান মাসউদ আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান আর কত ‘গুপ্ত’ থাকবেন, প্রশ্ন আব্দুল কাদেরের ৮ লাখ টাকার বিনিময়ে মুক্তি পেলেন সেই ইউপি সদস্য ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা আজ পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ মাঝে মাঝে বিদ্যুৎ যায় না কি আসে, প্রশ্ন আসিফ মাহমুদের কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গের ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে ২ অঞ্চলে বৃষ্টি হলেও বাকি বিভাগে তাপপ্রবাহ অব্যাহত থাকছে আলোচনার পথে তিন বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট ৩টি ইরানি ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র বিশ্ববাজারে ফের তেলের দাম চড়া বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা

সংসদে নোয়াখালী বিভাগের দাবি তুললেন হান্নান মাসউদ

বাংলা সময় ডেস্ক / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি তুলেছেন হাতিয়ার এমপি আবদুল হান্নান মাসউদ।

তিনি বলেছেন, ১৯৯৪ সাল থেকে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী অঞ্চলের মানুষ এ দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে। ভৌগোলিক অবস্থান, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে এ অঞ্চলের রয়েছে স্বতন্ত্র মর্যাদা ও পরিচিতি।

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবির পক্ষে ওই অঞ্চলের ইতিহাসও তুলে ধরেন তিনি।

বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ ধারায় জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের ওপর বক্তব্য দিতে গিয়ে নোয়াখালী-৬ আসনের এ এমপি ওই দাবি তোলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে হান্নান মাসউদ বলেন, ব্রিটিশ সরকার যখন ১৭৭২ সালে মাত্র ১৮টি জেলা ঘোষণা করে, তখন নোয়াখালী ছিল অন্যতম একটি। ঐতিহাসিক বাস্তবতা এবং আঞ্চলিক গুরুত্বের কারণে এ অঞ্চলে একটি বড় বিমান ঘাঁটিও নির্মাণ করা হয়েছিল। এ অঞ্চলে ভুলুয়া নামক নদীবন্দর ছিল, দক্ষিণাঞ্চলের সবচাইতে বড় নদীবন্দর।

বিভিন্ন আন্দোলন-সংগ্রামে বৃহত্তর নোয়াখালীর মানুষের ভূমিকার কথাও সংসদে তুলে ধরেন তিনি।

মাসউদ বলেন, খেলাফত আন্দোলন, ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থান সব ক্ষেত্রে এ অঞ্চলের মানুষ সম্মুখসারিতে থেকে আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এরপরও অঞ্চলটি বঞ্চনার শিকার হয়েছে। দুঃখজনক হলেও সত্য, রাজনৈতিক নানা কারণে দীর্ঘদিন ধরে এ অঞ্চলটি উন্নয়ন ও প্রশাসনিক দিক থেকে বঞ্চিত হয়ে আসছে। এখানকার জনগণ বৈষম্যের শিকার।

বক্তব্যের সময় শেষ হয়ে যাওয়ায় বিভাগ ঘোষণার দাবিতে সরকারের কাছে নির্দিষ্ট কী পদক্ষেপ চাওয়া হচ্ছে, সেই অংশ আর বিস্তারিত বলতে পারেননি তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd