• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন মুক্তি পেলেন সেই মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান ধান-চালের সরকারি দাম নির্ধারণ দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার

‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর

বাংলা সময় ডেস্ক / ২২ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

পলিটিক্যাল কমিটমেন্টের (রাজনৈতিক প্রতিশ্রুতি) জায়গাটি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠিক রেখেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১১ দলীয় জোটের সংরক্ষিত নারী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এনসিপি ও জামায়াতকে ধন্যবাদ জানিয়ে মিতু বলেন, আমি এনসিপি থেকে জোটের মনোনীত প্রার্থী। এজন্য এনসিপির আহ্বায়কসহ অন্যদের ধন্যবাদ জানাই। তারা আমাকে যোগ্য মনে করে দল থেকে মনোনয়ন দিয়েছে। পাশাপাশি জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানাই যে, পলিটিক্যাল কমিটমেন্টের জায়গাটা তারা  ঠিক রেখেছে। কেননা জোট মানে কমিটমেন্ট। দেশের ও জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ছিল আমাদের। সেই প্রতিশ্রুতি ঠিক রেখেছে জামায়াত।

তিনি বলেন, অনেক বড় বড় দলও জোট করেছে। কিন্তু প্রতিশ্রুতি ঠিক রাখতে পারেনি তারা। কেননা অনেক বেশি আসন থাকার পরও তারা জোটের প্রার্থীদের সেভাবে সম্মান করেনি। এ জায়গা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভিন্ন।

 

শুধুমাত্র জুলাইয়ের কারণে এখানে আসতে পেরেছেন জানিয়ে এনসিপির এই নেত্রী বলেন, জামায়াতে ইসলামী ও জোটের সিদ্ধান্তমতে আমাদের সঙ্গে শহীদ পরিবারের একজন তথা শহীদ জাবিরের মা রয়েছেন। কারণ আমরা জুলাইয়ের ওপর দাঁড়িয়ে আছি। তাই এখানে শহীদ পরিবারের একজন থাকা অনেক বড় বিষয়। এছাড়া জোটের অন্যান্য নারীরাও রাজনৈতিক দিক থেকে অনেক অভিজ্ঞ। আশা করি আমাদের এ পথচলা খুবই সুন্দর হবে।

নারীদের নিয়ে কাজ করার প্রত্যয় রেখে মিতু বলেন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নারীদের সামাজিক সুরক্ষা-নিরাপত্তা, স্বাস্থ্য ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করবো। পাশাপাশি আইন প্রণয়নের ক্ষেত্রে যেসব ভূমিকা রাখা দরকার, সেসবও জনকল্যাণের স্বার্থে আমরা করতে পারবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd