• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইনস্টাগ্রামে পাকিস্তানি অভিনেত্রীর রহস্যময় পোস্ট জুলাই নিয়ে চমকের মন্তব্য ঘিরে বিভ্রান্তি কোহলির ‘লাইক’ বিতর্ক ১২ বছর পর মুখ খুললেন সাবেক প্রেমিকা লেবাননে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ৫০ হাজার ঘরবাড়ি ভারতে একাধিক ট্রাক-গাড়ির সংঘর্ষ, নিহত ১১ সংসদে নোয়াখালী বিভাগের দাবি তুললেন হান্নান মাসউদ আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান আর কত ‘গুপ্ত’ থাকবেন, প্রশ্ন আব্দুল কাদেরের ৮ লাখ টাকার বিনিময়ে মুক্তি পেলেন সেই ইউপি সদস্য ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা আজ পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ মাঝে মাঝে বিদ্যুৎ যায় না কি আসে, প্রশ্ন আসিফ মাহমুদের কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গের ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে ২ অঞ্চলে বৃষ্টি হলেও বাকি বিভাগে তাপপ্রবাহ অব্যাহত থাকছে আলোচনার পথে তিন বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট ৩টি ইরানি ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র বিশ্ববাজারে ফের তেলের দাম চড়া বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা

৩টি ইরানি ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

বাংলা সময় ডেস্ক / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

ইরানের পতাকাবাহী তিনটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। জাহাজ ৩টির নাম— ডিপ সি, সেভিন এবং দোরেনা।  জাহাজগুলোতে পর্যাপ্ত পরিমাণে অপরিশোধিত তেল ছিল।

আন্তর্জাতিক জাহাজ চলাচল কর্তৃপক্ষ এবং মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।  খবর রয়টার্সের।

ট্যাংকার জাহাজগুলোকে ঠিক কোথায় জব্দ করা হয়েছে— মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রগুলো সে তথ্য জানায়নি। তবে বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্র্যাফিকের বরাতে জানা গেছে, ভারত মহাসাগরের কোনো একটি এলাকা থেকে জব্দ করা হয়েৃছে জাহাজ ৩টি এবং সাগরের যে অঞ্চলে জাহাজগুলো জব্দ করা হয়েছে, সেখান থেকে ভারত-মালয়েশিয়া এবং শ্রীলঙ্কার ভূখণ্ড কাছাকাছি।

ডিপ সি ইরানের সুপারট্যাংকার জাহাজ। জব্দ করার সময় জাহাজটি আংশিকভাবে তেলপূর্ণ ছিল। মেরিন ট্রাফিকের তথ্য অনুসারে ডিপ সি-কে সর্বশেষ গত সপ্তাহে  মালয়েশিয়ার উপকূলে দেখা গিয়েছিল।

 

দ্বিতীয় ট্যাংকার জাহাজ সেভিন জব্দের সময় সেটিতে থাকা তেলের পরিমাণ ছিল ১০ লাখ ব্যারেল। এটি সেভিনের মোট ধারণক্ষমতার ৬৫ শতাংশ। জাহাজটিকে সর্বশেষ এক মাস আগে মালয়েশিয়ার উপকূলে দেখা গেছে।

জব্দকৃত তৃতীয় ইরানি ট্যাংকার জাহাজ দোরেনা অবশ্য সম্পূর্ণ লোডেড ছিল। জব্দের পর জাহাজটিতে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পাওয়া গেছে। দোরেনাকে সর্বশেষ দেখা গিয়েছিল তিন দিন আগে ভারত মহাসাগরের ভারতীয় উপকূলের কাছে দেখা গিয়েছিল।

 

গত ১১ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিদের সংলাপ ব্যর্থ হওয়ার পরের দিন ১২ এপ্রিল ইরানি বন্দরগুলোতে অবরোধ জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প অবরোধের ঘোষণা দেওয়ার পর থেকে এ পর্যন্ত ইরানি বন্দরগুলো থেকে ছেড়ে যাওয়া ২৯টি জাহাজ ও নৌযানকে ফের বন্দরে ফেরত পাঠিয়েছে মার্কিন বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd