• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন মুক্তি পেলেন সেই মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান ধান-চালের সরকারি দাম নির্ধারণ দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে এলআর দলের প্রার্থী ব্রুনো রেতাইয়ো আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পণের মঞ্চে’ পরিণত করার চেষ্টায় ট্রাম্প: গালিবাফ মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ পার হচ্ছে ইরানের জাহাজ ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ট্রাম্পের ক্ষমতা কমাতে আবারও সিনেটে ভোটের দাবি

চীনা গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিকে নিশানা করছে ইরান

বাংলা সময় ডেস্ক / ৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

চীনা গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিকে নিশানা করেছে ইরান। ২০২৪ সালের শেষের দিকে ইরান গোপনে চীনের একটি গুপ্তচর স্যাটেলাইট সংগ্রহ করেছে।

এ স্যাটেলাইটের সহায়তায় মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের সময় মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বুধবার এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস। তবে রয়টার্সের বরাতে জানা যায়, বেইজিং এই দাবিকে ‘অসত্য’ বলে প্রত্যাখ্যান করেছে।

ফাঁস হওয়া ইরানি সামরিক নথির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, টিইই নামের এই স্যাটেলাইটটি চীনের আর্থ আই কোম্পানি তৈরি ও উৎক্ষেপণ করেছে। চীন থেকে মহাকাশে পাঠানোর পর এটি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স অধিগ্রহণ করে।

সংবাদপত্রটি জানায়, ইরানি সামরিক কমান্ডাররা স্যাটেলাইটটিকে প্রধান প্রধান মার্কিন সামরিক স্থাপনাগুলো পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছিলেন। সময় অনুযায়ী স্থানাঙ্ক তালিকা, স্যাটেলাইটের ছবি এবং কক্ষপথ বিশ্লেষণের ভিত্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ফিন্যান্সিয়াল টাইমস বলছে, ওই স্থানগুলোয় ড্রোন ও মিসাইল হামলার আগে ও পরে মার্চে এই ছবিগুলো তোলা হয়েছিল। চুক্তির অংশ হিসাবে আইআরজিসি বেইজিংভিত্তিক স্যাটেলাইট নিয়ন্ত্রণ এবং ডেটা পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান এমপোস্যাটের বাণিজ্যিক গ্রাউন্ড স্টেশনগুলোয় প্রবেশের সুযোগ পায়। এশিয়া, লাতিন আমেরিকা ও অন্যান্য অঞ্চলে এই প্রতিষ্ঠানের নেটওয়ার্ক বিস্তৃত। তবে বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনটি অস্বীকার করে একে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে।

রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ‘সম্প্রতি কিছু পক্ষ গুজব তৈরি করতে এবং সেগুলোর সঙ্গে চীনের নাম জড়িয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘দুষ্টু উদ্দেশ্যপ্রণোদিত এ ধরনের অপপ্রচারের তীব্র বিরোধিতা করে চীন।’

রয়টার্স স্বতন্ত্রভাবে এই প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি। হোয়াইট হাউজ, সিআইএ এবং পেন্টাগন এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি। আর্থ আই কোম্পানি এবং এমপোস্যাটও কোনো মন্তব্য করেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, এমপোস্যাট এবং আইআরজিসির মধ্যকার সম্পর্ক নিয়ে হোয়াইট হাউজ কোনো মন্তব্য না করলেও একজন মুখপাত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত সপ্তাহের মন্তব্যের দিকে ইঙ্গিত করেছেন। ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, চীন যদি ইরানকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করে তবে তাদের ‘বড় ধরনের সমস্যায়’ পড়তে হবে।

ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাস সংবাদপত্রটিকে বলেছে, ‘আমরা সংশ্লিষ্ট পক্ষগুলো থেকে চীনের বিরুদ্ধে অনুমাননির্ভর এবং ইঙ্গিতমূলক অপপ্রচার চালানোর তীব্র বিরোধিতা করি।’ প্রতিবেদনে উলে­খ করা হয়েছে, ১৩, ১৪ ও ১৫ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটির ছবি তুলেছিল ওই স্যাটেলাইট। ১৪ মার্চ প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করেছিলেন ওই ঘাঁটিতে থাকা মার্কিন যুদ্ধবিমানগুলো হামলার শিকার হয়েছে।

এছাড়া জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটি, বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের কাছের এলাকা এবং ইরাকের এরবিল বিমানবন্দরে আইআরজিসির হামলার কাছাকাছি সময়ে ওই স্যাটেলাইট সংশ্লিষ্ট এলাকাগুলো পর্যবেক্ষণ করেছিল বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

উল্লে­খ্য, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ বোমা হামলার অভিযানের জবাবে ইরান পালটা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। দুই সপ্তাহের সংঘাতের পর যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd