• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী, গুঞ্জন নয় বেনাপোলের পুটখালী সীমান্তে মাদক সহ ৫ ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন দিগন্ত, ডিসিসিআইয়ের সঙ্গে সমঝোতা চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, হাসপাতালে বিশেষ নিরাপত্তাকর্মী আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না বলে আশা করব: স্পিকার ফের বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা, হরমুজে মার্কিন চাপ অব্যাহত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শেষ দিনের সাক্ষাৎকার চলছে পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত ইরান :মোজতবা খামেনি ইরান যুদ্ধে ক্ষতি ৫০ বিলিয়ন ডলার, ৫০ দিনে ডোনাল্ড ট্রাম্প একটু বেশিই কথা বলেন: ইরান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার চেয়ে যুদ্ধ শুরুর সম্ভাবনাই বেশি লোকসভায় ভোটে নরেন্দ্র মোদির বড় পরাজয় বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবারও হামলা: হুঁশিয়ারি ট্রাম্পের লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলা: ফরাসি সেনা নিহত ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু এক রাতেই ৫ হাজার লিটার ডিজেল উধাও,তদন্তের নির্দেশ এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান

২ সপ্তাহের জন্য হামলা স্থগিত করলেন ট্রাম্প

বাংলা সময় ডেস্ক / ২৮ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

এক নাটকীয় ঘোষণায় ইরানের ওপর পরিকল্পিত ভয়াবহ হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। খবর আলজাজিরার।

বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আজ রাতে ইরানের ওপর আমাদের যে ধ্বংসাত্মক হামলার পরিকল্পনা ছিল, তা স্থগিত রাখার অনুরোধ করেছেন। তাদের অনুরোধের প্রেক্ষিতে এবং ইরান অবিলম্বে ‘হরমুজ প্রণালি’ সম্পূর্ণ ও নিরাপদে খুলে দিতে রাজি হওয়ার শর্তে, আমি আগামী দুই সপ্তাহ হামলা স্থগিত রাখতে রাজি হয়েছি।

ট্রাম্পের এই ঘোষণার পেছনে রয়েছে একটি বড় কূটনৈতিক অগ্রগতি। তিনি জানান, ইরান থেকে একটি ১০ দফার শান্তি প্রস্তাব এসেছে, যা একটি কার্যকর সমঝোতার ভিত্তি হতে পারে।

 

ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তার সামরিক লক্ষ্যমাত্রা অর্জন ও অতিক্রম করেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বিরোধপূর্ণ প্রায় সব পয়েন্টেই একমত হওয়া গেছে। এই দুই সপ্তাহ সময় নেওয়া হয়েছে চুক্তিটি চূড়ান্ত ও আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করার জন্য।

প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন যে, এটি একটি ‘ডাবল সাইডেড’ বা দ্বিমুখী যুদ্ধবিরতি হবে। তিনি একে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে বর্ণনা করেছেন। ট্রাম্পের ভাষায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিনিধিত্ব করে এই দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানের দ্বারপ্রান্তে পৌঁছানো আমার জন্য সম্মানের।

উল্লেখ্য,  বুধবার (৮ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আল্টিমেটামের শেষ দিন। ট্রাম্প হুমকি দিয়েছিলেন, আজ রাতের মধ্যে ইরান হরমুজ প্রণালি খুলে না দিলে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ভয়াবহ হামলা চালানো হবে। ট্রাম্পের এই আকস্মিক ও ইতিবাচক সিদ্ধান্তে বিশ্বজুড়ে চলা যুদ্ধের উত্তেজনা আপাতত প্রশমিত হলো। এখন সবার নজর আগামী দুই সপ্তাহের কূটনৈতিক আলোচনার দিকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd