• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী, গুঞ্জন নয় বেনাপোলের পুটখালী সীমান্তে মাদক সহ ৫ ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন দিগন্ত, ডিসিসিআইয়ের সঙ্গে সমঝোতা চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, হাসপাতালে বিশেষ নিরাপত্তাকর্মী আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না বলে আশা করব: স্পিকার ফের বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা, হরমুজে মার্কিন চাপ অব্যাহত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শেষ দিনের সাক্ষাৎকার চলছে পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত ইরান :মোজতবা খামেনি ইরান যুদ্ধে ক্ষতি ৫০ বিলিয়ন ডলার, ৫০ দিনে ডোনাল্ড ট্রাম্প একটু বেশিই কথা বলেন: ইরান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার চেয়ে যুদ্ধ শুরুর সম্ভাবনাই বেশি লোকসভায় ভোটে নরেন্দ্র মোদির বড় পরাজয় বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবারও হামলা: হুঁশিয়ারি ট্রাম্পের লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলা: ফরাসি সেনা নিহত ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু এক রাতেই ৫ হাজার লিটার ডিজেল উধাও,তদন্তের নির্দেশ এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান

যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ রাখছে ইরান

বাংলা সময় ডেস্ক / ৩৬ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের ১০ দফা পরিকল্পনাকে আলোচনার ভিত্তি হিসেবে মেনে নিয়েছে। এই সিদ্ধান্তের পর ইরান ইসলামাবাদে আমেরিকার সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, ‘সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ইরান দুই সপ্তাহ ধরে ইসলামাবাদে আমেরিকার সঙ্গে আলোচনা করবে। এই আলোচনা শুধুমাত্র ওই নীতিগুলোর ভিত্তিতেই হবে।’

আলোচনা শুরু হবে আগামী শুক্রবার, ১১ এপ্রিল। তবে ইরান স্পষ্ট করে দিয়েছে, এই আলোচনার মানে যুদ্ধ শেষ হওয়া নয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি যুদ্ধের সমাপ্তি নয়। ইরান তখনই যুদ্ধ বন্ধ মানবে, যখন ১০ দফা পরিকল্পনার বিস্তারিত বিষয়গুলোও আলোচনায় চূড়ান্ত হবে।’

ইরান জানিয়েছে, তারা আমেরিকার ওপর একটুও আস্থা রাখে না। তবে দুই পক্ষ রাজি হলে আলোচনার সময় বাড়ানো যাবে।

কাউন্সিলের বিবৃতিতে দেশের মানুষ, বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, এই আলোচনা জাতীয় পর্যায়ের। বিপ্লবী নেতাদের তত্ত্বাবধানে এটি চলছে। সবাইকে এই প্রক্রিয়ায় আস্থা রাখতে হবে এবং বিভেদ তৈরি করে এমন কোনো কথা বলা যাবে না।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘যদি আলোচনায় শত্রুর পরাজয় একটি বড় রাজনৈতিক অর্জনে পরিণত হয়, তাহলে আমরা একসঙ্গে এই মহান ঐতিহাসিক বিজয় উদযাপন করব। নইলে আমরা মাঠে পাশাপাশি লড়াই চালিয়ে যাব, যতক্ষণ না ইরানি জাতির সব দাবি পূরণ হয়।’

ইরান কঠোর ভাষায় সতর্ক করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের হাত ট্রিগারে আছে। শত্রু সামান্যতম ভুল করলেও পূর্ণ শক্তিতে জবাব দেওয়া হবে।’

সূত্র- আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd