• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গের ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে ২ অঞ্চলে বৃষ্টি হলেও বাকি বিভাগে তাপপ্রবাহ অব্যাহত থাকছে আলোচনার পথে তিন বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট ৩টি ইরানি ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র বিশ্ববাজারে ফের তেলের দাম চড়া বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন মুক্তি পেলেন সেই মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান ধান-চালের সরকারি দাম নির্ধারণ দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী

রাজশাহী বাগমারায় দলীয় পরিচয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

হাবীব জুয়েল, রাজশাহী  / ৬৭ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

হাবীব জুয়েল, রাজশাহী
সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে ।
সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম ও আউচপাড়া ইউনিয়ন বিএনপির কর্মী আনোয়ার হোসেনসহ কয়েকজন মোটরসাইকেলে তেল নিতে যান হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে । এ সময় পাম্পের মালিক সবুর কৃষক দল কর্মী শফিকুল ও বিএনপি কর্মী আনোয়ারকে পাশে বসিয়ে গায়ে হাত বুলিয়ে জানান, অকটেন বা পেট্রোল নেই কিন্তু ডিজেল আছে। তবে আজ রাতে যদি অকটেন বা পেট্রোল সরবরাহ হয় তবে তেল দেওয়া সম্ভব হবে । আমি ফোন দিয়ে তোমাদের ডেকে নিব।
উক্ত সময় কৃষক দলের ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম ও আউচপাড়া ইউনিয়ন বিএনপির কর্মী আনোয়ার হোসেন জানান ঈদ পরবী হিসেবে তারা এই তেল নিতে এসেছিলেন। এই কথা বলে তারা পেট্রোল পাম্প থেকে বিদায় নেন বলে জানান পাম্প মালিক সবুর।
এরই দুই ঘন্টা পর রাজশাহী বাগমারা হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পাম্প মালিক সবুরকে ফোন করে জানান – আপনার বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে গালি দেওয়ার অভিযোগ করেছেন বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আশরাফুল ইসলাম।
উক্ত বিষয়ে জানতে চাইলে ফিলিং স্টেশনের মালিক সবুর গণমাধ্যম কর্মীদের বলেন, ‘আমার বাবা নুরুল ইসলাম নরদাশ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। আমার রক্তে বিএনপি। আমি কোনো গালাগাল করিনি। তাঁরা এসে চারটি মোটরসাইকেলে ২০ লিটার তেল চান। সেটা তো দেওয়া সম্ভব না। আমি গায়ে হাত দিয়ে বুঝিয়েছি। কিন্তু তারা তেল না পেয়ে মিথ্যা কথা বলছেন।’ আরোও উল্লেখ্য যে, এই ধরনের হয়রানীমূলক আচরন করলে পাম্প মালিক সমিতির সাথে কথা বলে পেট্রোল পাম্প বন্ধ করে দিতে হবে।
পাম্প মালিক সবুর আরও বলেন, ‘এখনও তারা আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে যেন আমার কাছ থেকে তারা কিছু টাকা পয়সা আদায় করতে পারে । আসলেই আমি গালিগালাজ করিনি। গায়ে হাত দিয়ে বুঝিয়েছি। উক্ত ঘটনার প্রতিটি মুহূর্তের সিসিটিভির ভিডিও ফুটেজ আমার কাছে সংরক্ষিত রয়েছে।
অন্যদিকে রাজশাহী বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম গণমাধ্যমকে জানিয়েছেন, পাম্প মালিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ হয়েছে। এটা ধর্তব্য অপরাধ না। সে কারণেই আদালতের অনুমতি নিয়ে ব্যবস্থা নিতে হয়। আমরা সে প্রক্রিয়ায় যাচ্ছি। পাশাপাশি প্রাথমিক তদন্তও চলমান রয়েছে।
অপরদিকে সুশীল সমাজের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বলছেন, পেট্রোল পাম্পের নিরাপত্তা জোরদার করতে হবে এবং পেট্রোল পাম্প মালিক ও কর্মচারীদের হয়রানী বন্ধ করতে হবে নতুবা এই সেবা হুমকির মুখে পড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd