• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন মুক্তি পেলেন সেই মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান ধান-চালের সরকারি দাম নির্ধারণ দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহতদের মধ্যে যশোরের দম্পতি

যশোর প্রতিনিধি  / ৬০ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬

যশোর প্রতিনিধি 
কুমিল্লায় একটি অরক্ষিত রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসকে চলন্ত ট্রেনের ধাক্কায় নিহত ১২ বাসযাত্রীর মধ্যে যশোরের এক দম্পতি রয়েছেন। তারা হলেন চৌগাছা উপজেলার সিরাজুল ইসলাম (৭০) ও তার স্ত্রী কোহিনূর বেগম (৫৫)।
নিহত সিরাজুল ইসলাম উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের আজমতপুর গ্রামের বাসিন্দা এবং ফকির চাঁদ বিশ্বাসের ছেলে। তিনি চৌগাছা উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন এবং বর্তমানে অবসরকালীন ছুটিতে ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে তারা মেয়ের বাড়ি লক্ষ্মীপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তাদের বহনকারী বাসটি রাত প্রায় পৌনে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিং অতিক্রম করার সময় একটি চলন্ত ট্রেনের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই অন্তত ১২ জন বাসযাত্রী নিহত হন।
নিহতের ভাগ্নে নিয়াজ উদ্দিন শাকিল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা লাশ আনতে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, দুর্ঘটনার বিষয়টি জানা গেছে। নিহত সিরাজুল ইসলাম উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মচারী ছিলেন। তার পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd