• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লেবাননে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ৫০ হাজার ঘরবাড়ি ভারতে একাধিক ট্রাক-গাড়ির সংঘর্ষ, নিহত ১১ সংসদে নোয়াখালী বিভাগের দাবি তুললেন হান্নান মাসউদ আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান আর কত ‘গুপ্ত’ থাকবেন, প্রশ্ন আব্দুল কাদেরের ৮ লাখ টাকার বিনিময়ে মুক্তি পেলেন সেই ইউপি সদস্য ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা আজ পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ মাঝে মাঝে বিদ্যুৎ যায় না কি আসে, প্রশ্ন আসিফ মাহমুদের কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গের ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে ২ অঞ্চলে বৃষ্টি হলেও বাকি বিভাগে তাপপ্রবাহ অব্যাহত থাকছে আলোচনার পথে তিন বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট ৩টি ইরানি ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র বিশ্ববাজারে ফের তেলের দাম চড়া বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা

দৌলতদিয়া নৌরুটে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নেয়া যাবে না জেলা প্রশাসক সুলতানা আক্তার 

Reporter Name / ৮৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

রাজবাড়ী প্রতিবেদক
দেশের ব্যাস্ততম রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌরুটে ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রীসাধারণের নির্বিঘ্ন যাতায়াত ব্যবস্থা পর্যবেক্ষণে এসে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নেওয়া যাবে না।
এ-সময় তিনি আরও বলেন, ভাড়া নির্ধারন করা হয়েছে ঢাকা থেকে মালিক সমিতির মাধ্যমে। প্রতিটি কাউন্টারে ভাড়া টাঙিয়ে রাখতে হবে। আজ থেকে কেবল ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা শুরু হয়েছে। আমরা নৌপথে লঞ্চসহ অন্যান্য জলযানসমূহের সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিতকরণসহ ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রীসাধারণের নির্বিঘ্ন যাতায়াত করুন লক্ষ্যে যাত্রা নির্বিঘ্ন ও হয়রানিমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছি।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে তিনি ঘাটে পৌঁছান এবং সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। এ-সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন,  পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট উছেন মে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মো. মফিজুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুমিনুল ইসলামসহ  সংশ্লিষ্ট অন্যান্যরা।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ যাত্রীদের হয়রানি প্রসংগে বলেন, এখন অভিযোগ দেওয়া বা পরের দিন বিচার করার সময় নেই। ঢাকা থেকে যাত্রীরা আসছে তাদের যাতায়াত নির্বিঘ্ন করতে সজাগ থাকবে পুলিশ কারও বিরুদ্ধে কোন অন্যায় পাওয়া গেলে সাথে সাথে ব্যাবস্থা নেওয়া হবে তাছাড়া কারও বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে জানাতে বলেন শ্রমিক নেতাদের।
প্রথমে জেলা প্রশাসক বাস কাউন্টারসমূহ পরিদর্শন করেন এবং যাত্রীসাধারণের সাথে সরাসরি কথা বলে তাদের যাত্রা নির্বিঘ্ন ও হয়রানিমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অত:পর তিনি লঞ্চঘাট ও ফেরিঘাট পরিদর্শন করে যাত্রী ও যানবাহনের নিরাপদ যাতায়াতের সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়ে নির্দেশনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd