• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন মুক্তি পেলেন সেই মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান ধান-চালের সরকারি দাম নির্ধারণ দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার

উত্তরায় রিকশাচালককে পিটিয়ে হত্যার ঘটনায় দফায় দফায় সংঘর্ষ

বাংলা সময় ডেস্ক / ৫৪ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

রাজধানীর উত্তরায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে জমজম টাওয়ার ও স্কয়ার মার্কেট সংলগ্ন এলাকা। নিহতের ঘটনার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ একপর্যায়ে চরম সহিংসতায় রূপ নেয়। উত্তেজিত জনতা উত্তরার স্কয়ার মার্কেটে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১২টা থেকে ভোর পর্যন্ত এ ঘটনা ঘটে।

​তিন তলা পর্যন্ত ভয়াবহ লুটপাট

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা মার্কেটের ভেতর ঢুকে পড়ে এবং নিচতলা থেকে শুরু করে তিন তলা পর্যন্ত প্রতিটি দোকানে ব্যাপক ভাঙচুর চালায়। হামলাকারীরা দোকানের মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। মার্কেটের তিনটি ফ্লোরের প্রায় সব মালামালই লুটপাটের শিকার। পরিস্থিতির ভয়াবহতা এতটাই ছিলো যে, নিরাপত্তারক্ষীরা বাধা দেওয়ার কোনো সুযোগই পায়নি।

​নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি

ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন তারা। বিপুল সংখ্যক বিক্ষুব্ধ জনতার সামনে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করেও লুটপাট ও ভাঙচুর পুরোপুরি ঠেকাতে পারছে না। পুরো এলাকায় এক ভীতিকর ও অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 

ব্যর্থ এমপি জাহাঙ্গীরের চেষ্টা

পরিস্থিতি শান্ত করতে এবং বিক্ষুব্ধ জনতাকে আশ্বস্ত করতে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর ঘটনাস্থলে উপস্থিত হয়ে বারবার আহ্বান জানালেও জনতা তা উপেক্ষা করে। এমপি জাহাঙ্গীর নিজে দাঁড়িয়ে থেকে পরিস্থিতি সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা চালালেও তার উপস্থিতিতেই তিন তলা পর্যন্ত লুট ও অরাজকতা অব্যাহত থাকে।

​বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং সেনাবাহিনী ও পুলিশ অতিরিক্ত সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd