• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিএনপি যা বলে তাই কিন্তু করে: সালাউদ্দিন টুকু বজ্রপাত থেকে রক্ষা পেতে কী করবেন তোমার কষ্ট আমারও, এই কথাতেই বদলাতে পারে সম্পর্ক মেটা তৈরি করবে মানুষের মতো রোবট কৃষকের মর্যাদা বাড়লেই বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে: কৃষিমন্ত্রী ঈদে আসছে পূজা চেরির ‘নাকফুলের কাব্য’ চীন-ভারত থেকে এলো ৫৩ হাজার ৬০০ টন ডিজেল হাসপাতালে ভর্তি ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ১০, হিজবুল্লাহ পাল্টা জবাব দিচ্ছে যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন নাগরিকদের যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি ইসরাইলের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ ফ্রান্সের মার্কিন সেনা প্রত্যাহার সিদ্ধান্তে জার্মানরা যা ভাবছে শান্তি ও মানবতার ধর্ম ইসলাম ইউরোপে কত যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন, তাদের ভূমিকা কী? ধূমপানে পুরুষের চেয়ে ক্ষতি বেশি নারীদের, বাড়ছে বন্ধ্যাত্বের ঝুঁকি বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা নতুন পে-স্কেল কার্যকর হচ্ছে কবে, জানা গেল  আ.লীগের শেষ ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ভারতে তরমুজ খেয়ে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের বৃষ্টিতে ভিজলেই মন শান্ত হয়ে যায় কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেবে ভারত আগামীর বাংলাদেশ নির্ভর করছে নতুন প্রজন্মের ওপর: প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় গিয়ে যুক্তরাষ্ট্রে কাজে যোগ, মার্কিন দূতাবাসের সতর্কবার্তা যেসব কারণে ফলপ্রসূ হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ইয়েমেন উপকূল থেকে তেলবাহী জাহাজ ছিনতাই পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যান ময়নুল গ্রেপ্তার উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে: পরিবেশ প্রতিমন্ত্রী জুবিন গর্গের মৃত্যু রহস্যের নতুন মোড় ইরানের নতুন প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট নন

নেতানিয়াহুর ভিডিওতে এক হাতে ছয় আঙুল দেখে নানা সংশয়

বাংলা সময় ডেস্ক / ৬৪ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গত শুক্রবারের একটি ভিডিও দেখে সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, ইসরাইলি প্রধানমন্ত্রীর এই ভিডিও এআই দিয়ে সম্পাদনা করা কিনা।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ব্যবহারকারীরা তার শুক্রবারের (১৩ মার্চ) সর্বশেষ ভিডিওতে একটি বিশেষ অসংগতি লক্ষ করেন। ভিডিওতে তার এক হাতে ছয়টি আঙুল আছে বলে মনে হচ্ছে। বিষয়টি ভিডিওটি এআই দিয়ে তৈরি করার সন্দেহ আরও বাড়িয়ে তুলেছে।

শুক্রবার নেতানিয়াহু ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ নিয়ে বক্তব্য দিচ্ছিলেন, যা বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। আজ শনিবার যুদ্ধের ১৫তম দিন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে আগ্রাসনের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

ব্যবহারকারীরা দাবি করেন, নেতানিয়াহুর ওই ভিডিওতে তার ডান হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে। ‘ক্ল্যাসিক এআই ফিঙ্গার গ্লিচ’ লিখে পোস্ট করা এই ভিডিওগুলো লাখ লাখ মানুষ দেখছেন। অনেক ব্যবহারকারী দাবি করছেন, তিনি আসলে মারা গেছেন। তবে এক্সের এআই চ্যাটবট ‘গ্রোক’ ফ্যাক্ট চেক করে এসব মন্তব্যকে ভুয়া বলে উল্লেখ করেছে।

হিব্রু ভাষায় এক ব্যবহারকারী লিখেছেন, ‘হে বিবি, আপনি কি এতই বিশেষ যে আপনার ছয়টি আঙুল? নাকি আপনি অনেক আগেই আমাদের ছেড়ে চলে গেছেন?’

এই উদ্বেগের তালিকায় যোগ দিয়েছেন মার্কিন রক্ষণশীল রাজনৈতিক বিশ্লেষক ক্যান্ডাস ওয়েনস। তিনি তার ডাক নাম ধরে প্রশ্ন করেছেন, ‘বিবি কোথায়?’

একটি পোস্টে ওয়েনস লিখেছেন, ‘কেন তার অফিস থেকে ভুয়া এআই ভিডিও প্রকাশ করে আবার ডিলিট করা হচ্ছে এবং হোয়াইট হাউসে কেন এত আতঙ্ক?’

এক্সের এআই চ্যাটবট গ্রোক ছয় আঙুলের এই দাবি নাকচ করে দিয়ে বলেছে, ‘না, অন্য সবার মতো নেতানিয়াহুরও প্রতি হাতে পাঁচটি করে আঙুল আছে। ভিডিওতে তিনি পোডিয়ামে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আঙুল দিয়ে ইশারা করছিলেন। লাল বৃত্ত ও ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে একটি অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিবিভ্রম তৈরি হয়েছে, যা দেখতে অস্বাভাবিক লাগছে। ছবিটি সংবাদ সম্মেলনের ভিডিও থেকে নেওয়া।’

অন্য একটি পোস্টের জবাবে গ্রোক লিখেছে, ‘নেতানিয়াহু জীবিত আছেন। ইরানি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে, যা স্নোপস, টাইমস অব ইসরাইল এবং অন্যরা ভিত্তিহীন তথ্য বলে দাবি করেছে। কেবল ভেরিফায়েড সূত্রের ওপর ভরসা রাখুন।’

‘ক্রেমলিন’ নামের একটি পেজ (যার সঙ্গে রুশ প্রেসিডেন্টের কার্যালয়ের কোনো সম্পর্ক নেই) মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের একটি সংবাদ সম্মেলন থেকে হঠাৎ চলে যাওয়া এবং কিছুক্ষণ পর ফিরে আসার ঘটনাটি উল্লেখ করেছে।

একই সঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রীর ছেলে ইয়ার নেতানিয়াহুর সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের দিকেও সবার নজর পড়েছে। সচরাচর এক্সে বেশ সক্রিয় থাকলেও ইয়ার নেতানিয়াহু গত ৯ মার্চের পর আর কোনো পোস্ট শেয়ার করেননি।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd