• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফের পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের বিয়ে হানিয়া আমিরের যে ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায় মার্কিন-ইসরাইলি হামলার বিরুদ্ধে আইনি পদক্ষেপে ইরান মায়াবী রূপে নজর কাড়লেন মেহজাবীন চৌধুরী ভারত থেকে ২৮ টাকা কেজি দরে মরিচ আমদানি, বিক্রি ৩০০ টাকায় ত্বকের উজ্জ্বলতা বাড়ানো ছাড়াও খালি পেটে কাঁচাহলুদের যত স্বাস্থ্য উপকার মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা জাতি প্রতিহত করবে: রিজভী শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: মন্ত্রী জিজ্ঞাসাবাদের পর নুসরাতের পোস্ট, নতুন করে আলোচনা হত্যাচেষ্টার পর ইরান যুদ্ধ নিয়ে অবস্থান জানালেন ট্রাম্প বিমানের পরিচালনা পর্ষদে ব্যারিস্টার নাসির উদ্দিন মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টার চড়ে বউ আনলেন প্রবাসী আপিল করতে ইসিতে যাচ্ছেন মনিরা শারমিন জাতীয় যুবশক্তির নতুন কমিটির সভাপতি তারিকুল, সম্পাদক ফরহাদ ২৭০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ১ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ১৪ ঢাকার আবহাওয়া নিয়ে স্বস্তির খবর সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফর বাতিলের কারণ জানালেন ট্রাম্প হামলাকারী কি ইরান-যুদ্ধের সঙ্গে সম্পর্কিত? যা বললেন ট্রাম্প প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: উপদেষ্টা মাহদী আমিন ট্রাম্পের নৈশভোজে হামলাকারী কে এই টমাস অ্যালেন নেতানিয়াহু-বিরোধী আন্দোলনে উত্তাল ইসরাইল আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহণ, কোন রুটে ভাড়া কত ? ন্যূনতম কর এক হাজার টাকা করার পরিকল্পনা এনবিআরের ইরানি তেল কেনায় চীনের রিফাইনারির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

সিয়ামের ‘রাক্ষস’ ছবির আইটেম গানে হলিউড অভিনেত্রী

বাংলা সময় ডেস্ক / ৯৯ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় রয়েছে সিয়াম আহমেদ অভিনীত আলোচিত ছবি ‘রাক্ষস’। ছবিটি ঘিরে ইতোমধ্যেই বেশ উন্মাদনা চোখে পড়েছে। সামাজিক মাধ্যমে সম্প্রতি সিনেমার আইটেম গানের শুটিং সেটের একটি ছবি ভাইরাল হয়।

 

ছবি ভাইরালের পর গুঞ্জন উঠেছে, গানটিতে সিয়ামের সঙ্গে বলিউড ও হলিউডের অভিনেত্রী নাতালিয়া জানোসজেক পারফর্ম করেছেন। এবার বিষয়টির সত্যতা সিনেমার প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশন ও পরিচালক মেহেদি হাসান হৃদয় নিশ্চিত করলেন।

সংস্থার কর্ণধার আজিম হারুন বলেন, এটি আমাদের ‘রাক্ষস’ ছবির আইটেম গানের শুটিংয়ের একটি দৃশ্য। নাতালিয়া জানোসজেক এই গানে সিয়াম আহমেদের সঙ্গে নেচেছেন। এটি তার প্রথম বাংলা চলচ্চিত্রে অভিনয়।

নাতালিয়া ইউরোপীয় বংশোদ্ভূত একজন অভিনেত্রী। তিনি বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ করেছেন। বলিউডে তার আলোচিত কাজের মধ্যে রয়েছে ‘হাউজফুল ৫’, ‘মাস্তি ৪’ এবং ‘৩৬৫ ডেইজ’। এছাড়া সালমান খানের শো ‘বিগ বস’-এও অংশ নিয়েছেন তিনি।

সিয়ামের সঙ্গে আইটেম গানে নাতালিয়ার পারফর্ম করা নিয়ে পরিচালক মেহেদি হাসান হৃদয় বলেন, ‘মুম্বাইতে গানটির শুটিং হয়েছে। দারুণ একটি গান হয়েছে। ইউরোপিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী নাতালিয়া সেখানে সিয়ামের সঙ্গে পারফর্ম করেছেন। প্রথমবার কোনো বাংলা ছবিতে পারফর্ম করলেন তিনি। এক কথায় নাতালিয়া দারুণ করেছে। আমার বিশ্বাস গানটি দর্শক-শ্রোতাদের কাছে ভিন্নরকম উত্তেজনা তৈরি করবে।’

এই আইটেম গানটির সংগীত পরিচালনা করেছেন জিএম আশরাফ। গানে কণ্ঠও দিয়েছেন তিনি। তার সঙ্গে আছেন কণ্ঠশিল্পী দোলা। কোরিওগ্রাফি করেছেন বলিউডের আদিল শেখ। পরিচালক জানান, ‘বরবাদ’ সিনেমার চেয়ে তিন গুণ ভায়োলেন্স আছে সিয়ামের রাক্ষসে।

ছবিতে সিয়াম আহমেদের সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd