• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ত্বকের উজ্জ্বলতা বাড়ানো ছাড়াও খালি পেটে কাঁচাহলুদের যত স্বাস্থ্য উপকার মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা জাতি প্রতিহত করবে: রিজভী শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: মন্ত্রী জিজ্ঞাসাবাদের পর নুসরাতের পোস্ট, নতুন করে আলোচনা হত্যাচেষ্টার পর ইরান যুদ্ধ নিয়ে অবস্থান জানালেন ট্রাম্প বিমানের পরিচালনা পর্ষদে ব্যারিস্টার নাসির উদ্দিন মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টার চড়ে বউ আনলেন প্রবাসী আপিল করতে ইসিতে যাচ্ছেন মনিরা শারমিন জাতীয় যুবশক্তির নতুন কমিটির সভাপতি তারিকুল, সম্পাদক ফরহাদ ২৭০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ১ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ১৪ ঢাকার আবহাওয়া নিয়ে স্বস্তির খবর সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফর বাতিলের কারণ জানালেন ট্রাম্প হামলাকারী কি ইরান-যুদ্ধের সঙ্গে সম্পর্কিত? যা বললেন ট্রাম্প প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: উপদেষ্টা মাহদী আমিন ট্রাম্পের নৈশভোজে হামলাকারী কে এই টমাস অ্যালেন নেতানিয়াহু-বিরোধী আন্দোলনে উত্তাল ইসরাইল আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহণ, কোন রুটে ভাড়া কত ? ন্যূনতম কর এক হাজার টাকা করার পরিকল্পনা এনবিআরের ইরানি তেল কেনায় চীনের রিফাইনারির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জাপানের সরকারি কর্মীরা ‘শর্টস’ পরে অফিসে যাচ্ছেন, ঘটনা কী বিশ্বে অপুষ্টি-দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ছে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পূজা চেরির বাবার বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর প্রথমবার ভোট দিচ্ছে গাজাবাসীরা জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় গিয়ে নব্য ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে: জামায়াত আমির

এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের

বাংলা সময় ডেস্ক / ২৭ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

নেত্রকোনার পূর্বধলায় সংসদ সদস্যের গাড়িতে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি ঘটনাটিকে ‘দুঃখজনক ও উদ্বেগজনক’ উল্লেখ করে রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার আমতলা ইউনিয়নের শিবনগর এলাকায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ‘অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি’ এর আওতায় প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ভর বিল থেকে আনছা বিল পর্যন্ত ৭ কিলোমিটার খাল পুনঃখনন করা হচ্ছে।

ডেপুটি স্পিকার বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও সহিংসতার কোনো স্থান নেই। যার যার অবস্থান থেকে রাজনীতি করতে হবে, তবে আইন নিজের হাতে তুলে নেওয়া চলবে না।

তিনি বলেন, ১৯৭৫ সালের পটপরিবর্তন এবং ১৯৯০ এর গণআন্দোলনের সুযোগ যথাযথভাবে কাজে লাগানো যায়নি। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সব রাজনৈতিক দল মিলে এমন একটি রাষ্ট্র গড়ে তুলবে, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিক সমান অধিকার ভোগ করবেন।

 

খাল খনন কর্মসূচি প্রসঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগের কথা তুলে ধরে কায়সার কামাল বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষি উন্নয়নের লক্ষ্যেই এ কর্মসূচি শুরু হয়েছিল। পরবর্তী সময়ে তা বন্ধ হয়ে যাওয়ায় বিরূপ প্রভাব পড়েছে। বর্তমান সরকারের উদ্যোগে তা পুনরায় চালু হওয়াকে তিনি ইতিবাচক হিসেবে দেখেন।

ডেপুটি স্পিকার বলেন, দেশজুড়ে খাল পুনঃখনন সফল হলে আমরা আবারও সুজলা-সুফলা বাংলাদেশ ফিরে পেতে পারি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আনোয়ারুল হক। এছাড়া বক্তব্য দেন, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রুহুল আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd