• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফের পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের বিয়ে হানিয়া আমিরের যে ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায় মার্কিন-ইসরাইলি হামলার বিরুদ্ধে আইনি পদক্ষেপে ইরান মায়াবী রূপে নজর কাড়লেন মেহজাবীন চৌধুরী ভারত থেকে ২৮ টাকা কেজি দরে মরিচ আমদানি, বিক্রি ৩০০ টাকায় ত্বকের উজ্জ্বলতা বাড়ানো ছাড়াও খালি পেটে কাঁচাহলুদের যত স্বাস্থ্য উপকার মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা জাতি প্রতিহত করবে: রিজভী শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: মন্ত্রী জিজ্ঞাসাবাদের পর নুসরাতের পোস্ট, নতুন করে আলোচনা হত্যাচেষ্টার পর ইরান যুদ্ধ নিয়ে অবস্থান জানালেন ট্রাম্প বিমানের পরিচালনা পর্ষদে ব্যারিস্টার নাসির উদ্দিন মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টার চড়ে বউ আনলেন প্রবাসী আপিল করতে ইসিতে যাচ্ছেন মনিরা শারমিন জাতীয় যুবশক্তির নতুন কমিটির সভাপতি তারিকুল, সম্পাদক ফরহাদ ২৭০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ১ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ১৪ ঢাকার আবহাওয়া নিয়ে স্বস্তির খবর সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফর বাতিলের কারণ জানালেন ট্রাম্প হামলাকারী কি ইরান-যুদ্ধের সঙ্গে সম্পর্কিত? যা বললেন ট্রাম্প প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: উপদেষ্টা মাহদী আমিন ট্রাম্পের নৈশভোজে হামলাকারী কে এই টমাস অ্যালেন নেতানিয়াহু-বিরোধী আন্দোলনে উত্তাল ইসরাইল আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহণ, কোন রুটে ভাড়া কত ? ন্যূনতম কর এক হাজার টাকা করার পরিকল্পনা এনবিআরের ইরানি তেল কেনায় চীনের রিফাইনারির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

শিগগিরই ফেরা হচ্ছে না অপু বিশ্বাসের

বাংলা সময় ডেস্ক / ৭৮ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

দুই দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে তার রুপালি পর্দায় যাত্রা শুরু। এরপর ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে প্রেম-বিয়ে-বিচ্ছেদেই তাকে সিনেমা থেকে দূরে ঢেলে দিয়েছে।

যদিও কালেভদ্রে তাকে দুই-একটি সিনেমায় অভিনয় করতে দেখা গেলেও, তবে এখন আর আগের মতো শুটিং সেটে খুব একটা দেখা যায় না অভিনেত্রীকে। এখন তিনি বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের ফটোশুট আর শোরুমের ফিতা কেটেই দিন পার করছেন। সবশেষ ‘দুর্বার’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। আগামী ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি। কিন্তু সেই ‘দুর্বার’ সিনেমা নিয়েও নাকি রয়েছে ধোঁয়াশা।

আসছে ঈদে ডজনখানেক সিনেমা মুক্তির তালিকায় থাকলেও শেষ মুহূর্তে ছোট হয়ে আসছে সেই তালিকা। ঈদে মুক্তি পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে ‘দুর্বার’ সিনেমাটি।

দীর্ঘদিন পর বড়পর্দায় ফেরার অপেক্ষায় থাকা এ নায়িকার সিনেমাটি শেষ পর্যন্ত ঈদের লড়াই থেকে ছিটকে যেতে পারে বলে আভাস পাওয়া গেছে। এবারের ঈদে আলোচিত শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা ছাড়াও মুক্তি পাচ্ছে ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’ ও ‘পিনিক’-এর মতো সিনেমাগুলো।

এসব সিনেমা জোর প্রচার চালালেও ‘দুর্বার’সহ আরও বেশ কিছু সিনেমা নিয়ে এখনো সুনসান নীরবতা বিরাজ করছে। চলচ্চিত্রসংশ্লিষ্টরা বলছেন, প্রচারহীনতার মূল কারণ হলো— মুক্তির অনিশ্চয়তা। অনেক নির্মাতাই শেষমুহূর্তে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন, যার মধ্যে অপু বিশ্বাসের এ সিনেমাটিও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রায় দুই বছর পর বড়পর্দায় ফেরার অপেক্ষায় থাকা অপু বিশ্বাসও সিনেমাটি ঈদে মুক্তি না পাওয়ার ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেছেন, সিনেমাটি নিয়ে বড় পরিকল্পনা থাকলেও প্রোডাকশন হাউসের সিদ্ধান্তের ওপরই সবকিছু নির্ভর করছে।

তিনি বলেন, আমাদের সিনেমাটি এবার ওরকমভাবেই আসার পরিকল্পনা ছিল। আসলে প্রোডাকশন তো তাদের ইচ্ছেমতো চলে, বিষয়টি আমার হাতে নেই। অপু বিশ্বাসের এমন মন্তব্যের পর দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঈদে হচ্ছে কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেল।

এদিকে ‘দুর্বার’ সিনেমাটির সম্পাদনার কাজ চলছে বলেও জানিয়েছেন পরিচালক কামরুল হাসান ফুয়াদ। তবে এখনো মুক্তির সুনির্দিষ্ট কোনো তারিখ জানাননি নির্মাতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd